শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
চাইনিজ তাইপেকে হারিয়ে বাছাইপর্বে পঞ্চম বাংলাদেশ ক্যানসার চিকিৎসার কার্যকারিতা কমাতে পারে ভিটামিন বি৩: নতুন গবেষণা পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

আইনের অজুহাত না দেখিয়ে খালেদাকে জামিন দেয়া উচিত : ডা. জাফরুল্লাহ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আইনের অজুহাত না দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য জামিনে মুক্তি দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ দেয়া উচিত।আজ সোমবার রাজধানীর ধানমণ্ডি গণস্বাস্থ্য কেন্দ্রে ‘কোরবানির ঈদে দরিদ্র পরিবারদের খাদ্য সাহায্যের আবেদন’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, পদ্মাসেতু উদ্বোধনে লাখ লাখ টাকা ব্যয় না করে আসন্ন ঈদ উপলক্ষে দরিদ্র পরিবারগুলোকে সহায়তা দিন। দেশে প্রায় ৩ কোটি দরিদ্র পরিবার রয়েছে। গণস্বাস্থ্য ২০ হাজার পরিবারকে ঈদে নিত্য-পণ্য সামগ্রী উপহার দেয়ার উদ্যোগ নিয়েছে। দেশবাসী ও প্রবাসীদের এ উদ্যোগে সাধ্যমত অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ। 

 

 

কিউএনবি/আয়শা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit