মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

বিকালে ঢাকার উদ্দেশে ছাড়বে ‘বিশেষ আম ট্রেন’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : আম উৎপাদনকারী এলাকা থেকে আম চাষি ও ব্যবসায়ীদের সুবিধার্থে ঢাকায় আম পরিবহনের জন্য তৃতীয়বারের মতো চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে ‘বিশেষ আম ট্রেন’ চালু হচ্ছে সোমবার।

আঞ্চলিক মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘আম উৎপাদনকারী এলাকা থেকে আম চাষি ও ব্যবসায়ীদের সুবিধার্থে ঢাকায় আম পরিবহনের জন্য সোমবার থেকে ট্রেন চালুর সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। আম ব্যবসায়ী ও চাষিদের কল্যাণে কম খরচে আম পরিবহনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।’

প্রায় ৩০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকাল ৪টা ৩০ মিনিটে এবং রাজশাহী স্টেশন থেকে বিকাল ৫টা ৫০ মিনিটে ছেড়ে রাত ২টায় ঢাকায় পৌঁছাবে।

কার্গো ট্রেনটি প্রতিদিন আটটি ওয়াগনে সর্বোচ্চ আম বহন করবে। কৃষক ও ব্যবসায়ীরা তাদের ইচ্ছামত পণ্য পরিবহন করতে পারবেন। 

রাজশাহী থেকে ঢাকায় এক কেজি আম বহন করতে খরচ পড়বে ১ টাকা ১৭ পয়সা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় ১ টাকা ৩০ পয়সা।

কিউএনবি/অনিমা/১৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit