মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

এবার বাংলাতেও পাওয়া যাবে জাতিসংঘের বার্তা

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : জাতিসংঘের কার্যক্রম সম্পর্কিত যাবতীয় তথ্য ইংরেজি, ফরাসি, রুশ ইত্যাদি ভাষার পাশাপাশি এখন থেকে বাংলাতেও পাওয়া যাবে। শুক্রবার সংস্থাটির সাধারণ সভায় পাশ হয়েছে বহুভাষা ব্যবহারের এই প্রস্তাব।

এখন থেকে জাতিসংঘের কার্যক্রম সম্পর্কিত যাবতীয় তথ্য ইংরেজি, ফরাসি, রুশ ইত্যাদি ভাষার পাশাপাশি মিলবে বাংলায়ও। এ ছাড়া হিন্দি ও উর্দুকেও সংযোজন করা হয়েছে।

এই প্রস্তাব পাস হওয়ার জাতিসংঘের বৈশ্বিক যোগাযোগ শাখা নন-অফিসিয়াল ভাষা হিসেবে যোগাযোগের ক্ষেত্রে বাংলা, হিন্দু ও উর্দু ব্যবহার করবে। প্রস্তাবে পর্তুগিজ, কিসওয়াহিলি ও ফার্সি ভাষাও ব্যবহারের কথা বলা হয়েছে।

জাতিসংঘের ছয়টি অফিসিয়াল ভাষা রয়েছে। এগুলো হলো- ইংরেজি, রাশিয়ান, স্প্যানিশ, চীনা, আরবি ও ফরাসি।

জাতিসংঘ তথ্য প্রচারের মাধ্যম হিসেবে স্বীকৃত ছয়টি ভাষার পাশাপাশি হিন্দি, বাংলা ও উর্দুকে গ্রহণ ও প্রাতিষ্ঠানিক করা হবে।

বাংলাদেশ, ভারত, সিয়েরা লিয়নসহ কমপক্ষে ১৫টি দেশের ৩০ কোটিরও বেশি মানুষের ভাষা বাংলা। সংখ্যার দিক থেকে যা বিশ্বে ষষ্ঠ। জাতিসংঘের দাফতরিক ভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতির জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে বাংলাদেশ সরকার। সরকারসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে বিভিন্ন সময়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাকে সপ্তম দাফতরিক ভাষা করার আনুষ্ঠানিক দাবি একাধিকবার তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

কিউএনবি/অনিমা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit