শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

বেক না করেই চিজ কেক তৈরি করুন, রইল রেসিপি

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৭৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : মুখরোচক খাবার খেতে কার না ভালো লাগে। ছোট থেকে বড় সকলেই পছন্দ করে। কেক এমন একটা খাবার যা ছোটদের অত্যন্ত পছন্দের। আর তার সঙ্গে যদি চিজ থাকে, তাহলে তার স্বাদ আরও বেড়ে যায়। সবসময় দোকান থেকে কিনে খাওয়া স্বাস্থ্যকর নাও হতে পারে। তাই বাড়িতে নিজেই আপনার বাড়ির খুদে সদস্যটির জন্য তৈরি করে দিতে পারেন চিজ কেক। তাও আবার বেক না করেই। রইল রেসিপি।

১. চিজ কেক তৈরি করতে লাগবে ওরিও বিস্কুট, চিনি গুঁড়ো এবং ক্রিম।

২. চিজ কেক তৈরি করার জন্য প্রথমে ২ প্যাকেট ওরিও বিস্কুট নিন। বিস্কুটগুলোকে ছোট ছোট টুকরোতে ভেঙে নিতে হবে।

৩. এবার সেই ভাঙা বিস্কুটের মধ্যে কিছুটা গলানো মাখন ঢেলে দিন। ভালো করে মিশিয়ে নিন।

৪. কেক তৈরির প্যানে মিশ্রনটিকে ঢেলে ভালো করে আটকে দিন। এবার ১৫ থেকে ৩০ মিনিট ফ্রিজে ঠান্ডা করতে দিন।

৫. এবার একটি পাত্রে ২০০ গ্রাম ক্রিম চিজ নিয়ে নিন। তার মধ্যে অর্ধেক কাপ চিনি গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নিন। মেশানো যেন খুব মসৃন হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

৬. অন্য একটি পাত্রে এক কাপ ফ্রেস ক্রিম নিয়ে ভালো করে ফেটাতে থাকুন যতক্ষণ না তা বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে। 

৭. এবার ফেটানো ক্রিম আগের ক্রিম চিজের মধ্যে ঢেলে ভালো করে মেশাতে থাকুন।

৮. মিশ্রণের মধ্যে আগের ভেঙে রাখা বিস্কুটের মিশ্রণ ঢেলে ফের মিশিয়ে নিন। ভালো করে মেশানো হলে একটি কেকের টিনে তা ঢেলে দিন।

৯. কেকের টিনে ভালো করে মিশ্রণটি ঢেলে উপর থেকে অল্প কিছু টুকরো ওরিও বিস্কুট ঢেলে মুখ বন্ধ করে সারারাত ফ্রিজে জমতে দিন। 

১০. অন্তত ৮ থেকে ৯ ঘণ্টা ফ্রিজে জমতে দিতে হবে। আপনার চিজ কেক তৈরি। এরপর বের করে পরিবেশন করুন।

কিউএনবি/অনিমা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit