শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র

‘ওয়ানডে সিরিজে ফেভারিট বাংলাদেশ’

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৯৬ Time View

স্পোর্টস ডেসক্ : টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের শুরুতেই দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে শেষ হবে টাইগারদের ক্যারিবীয় সফর। টেস্ট আর টি-টোয়েন্টি সিরিজের তুলনায় বাংলাদেশ ওয়ানডে সিরিজে ফেভারিট বলছেন জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। 

সাইফউদ্দিন বলেন, আমরা টেস্ট ও টি-টোয়েন্টির চেয়ে ওয়ানডে সবসময় ভালো খেলে আসছি। সবাই আত্মবিশ্বাসী এই ফরম্যাটে। যেহেতু ওদের কন্ডিশনে খেলা, ওরা বেশি সুবিধা পাবে। তবে ওদের মাটিতে আমরা আগেও ওয়ানডে সিরিজে হারিয়েছি, সেই দিক থেকে আত্মবিশ্বাসী। লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাইফউদ্দিন এই প্রথম উইন্ডিজ সফরে যাচ্ছেন।

এ ব্যাপারে তিনি বলেন, ক্রিকেট খেলুড়ে সব দেশে আমি গিয়েছি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজে এবারই আমার প্রথম। হয়তোবা ওই কন্ডিশন বা উইকেট আমার জানা নেই। তারপরও যেহেতু ইউটিউবের যুগ, বিভিন্ন ম্যাচগুলোর হাইলাইটস দেখছি আসলে কত স্কোর হতে পারে। আমাদের আগে টি-টোয়েন্টি, ফলে যেসব টি-টোয়েন্টি ম্যাচ ওরা খেলেছে, সেগুলো আমি দেখছি। যতটা ধারণা নেওয়া যায় ম্যাচগুলো দেখে। আগামী ২ জুলাই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১০ জুলাই।

 

 

কিউএনবি/আয়শা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit