সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

ইতালিতে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৭

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় চারজন তুর্কি ও দুজন লেবাননের নাগরিকসহ সাত জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার দুর্ঘটনাস্থল থেকে সাত জনের মৃতদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। 

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হেলিকপ্টারটি ইতালির তুসক্যানি লুসা এলাকা থেকে যাত্রা করে উত্তরের শহর ট্রেভিসোর দিকে যাচ্ছিল। এর মধ্যবর্তী এক জায়গার খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি।

গণমাধ্যম সূত্রে জানা যায়, পাহাড়ি এলাকায় খারাপ আবহাওয়ার কারণে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় হেলিকপ্টারটির। পরে টাস্কানি এবং এমিলিয়া রোমাগনা অঞ্চলের সীমান্তবর্তী এক পাহাড়ি এলাকায় বিধ্বস্ত অবস্থায় এর ধ্বংসাবশেষ পাওয়া যায়।

ইতোমধ্যে উদ্ধারকারীরা হেলিকপ্টার থেকে সাত যাত্রীকে মৃত অবস্থায় খুঁজে পেয়েছেন। যাত্রীদের মধ্যে চারজন তুর্কি এবং দুজন লেবাননের নাগরিক ছিলেন। যারা ইতালিতে ব্যবসায়িক সফরে এসেছিলেন। এদের সঙ্গে দুর্ঘটনায় নিহত হন ইতালীয় পাইলটও। সূত্র- রয়টার্স।

 

কিউএনবি/অনিমা/১২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit