বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

ন্যায় বিচার না পেলে আত্মহত্যা করবো; লালমনিরহাটে ধর্ষন চেষ্টার শিকার  শ্যামলী বেগম

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৮৪ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : ন্যায় বিচার না পেলে আত্মহত্যা করবো। ঘটনার বিবরণ বলতে গিয়ে হাসপাতালের বেডে শুয়ে কান্না জড়িত কন্ঠে ধর্ষন চেষ্টার শিকার গৃহবধূ শ্যামলী বেগম(৩৮) জানান, ন্যায় বিচার পেতে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর থেকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছেন অভিযুক্তরা।শুক্রবার (১০জুন) সন্ধ্যায় কালীগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি থাকা ধর্ষন চেষ্টার শিকার গৃহবধূ শ্যামলী বেগম এভাবেই কথা গুলো বলছিলেন।  এর আগে বৃহস্পতিবার(৯ জুন) রাতে এ ঘটনায় বিচার দাবি করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিত গৃহবধূ।গৃহবধূ শ্যামলী বেগম উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী এলাকার আবুল হোসেনের স্ত্রী।

অভিযোগে প্রকাশ, প্রতিবন্ধী সন্তানসহ বাড়িতে প্রতিদিনের মত গত ৬জুন রাতে ঘুমিয়ে পড়েন গৃহবধূ শ্যামলী বেগম। রাতে প্রকৃতির ডাকা সাড়া দিতে ঘরের বাহিরে বের হন গৃহবধূ। এ সময় পুর্বে থেকে ওৎ পেতে থাকা তার প্রতিবেশী মৃত জমির আলীর ছেলে একরামুল হক(৪৮) তার মুখ চেপে ধরে পাশের বাঁশ বাগানে নিয়ে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। অনেক চেষ্টার পর গৃহবধূ চেষ্টা করে মুখ খুলে চিৎকার দিলে ধর্ষণে ব্যর্থ হয়ে একরামুল হক গলা চেপে গৃহবধূকে হত্যার চেষ্টা করে। তার আত্নচিৎকারে স্থানীয়রা ছুটে এলে লম্পট একরামুল পালিয়ে যান।পরে স্থানীয়রা আহত অবস্থায় বাঁশ বাগান থেকে গৃহবধূ শ্যামলীকে উদ্ধার করে রাতেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় গৃহবধূ শ্যামলী বেগম বাদি হয়ে বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ থানায় একরামুলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।

শ্যামলী বেগমের স্বামী আবুল হোসেন বলেন, বিভিন্ন সময় কাকজের সন্ধানে বাহিরে যাই আমি। প্রায় আমার স্ত্রী একরামুলের বিষয় বলে। এরপর একরামুল আরো আমাদের ভয়ভিতি দেখানো শুরু করেন। তাই আমি এই লম্পটের বিচার চাই।কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম রসুল অভিযোগ প্রাপ্তির কথা শিকার করে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/১১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit