বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

প্রস্তুতি ম্যাচের প্রথম দিন যেমন খেলল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : পূর্ণাঙ্গ সফরে ওয়েস্ট ইন্ডিজ সফরে এখন বাংলাদেশ।১৬ জুন শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথমটি। তার আগে একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন টাইগাররা। 

যে ম্যাচে নেই অধিনায়ক সাকিব আল হাসান। তাই লিটন দাসের নেতৃত্বে শুক্রবার অ্যান্টিগার কুলিজ ক্রিকেট মাঠে নামে বাংলাদেশ।

টস জিতে ব্যাটিং নিয়ে শুরুটা মোটেই ভালো করতে পারেননি টাইগাররা।

তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় ও সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হক আউট হয়েছেন শূন্য রানে। অধিনায়ক লিটন দাসও যেন মুমিনুলের মতো হয়ে গেলেন।  তার ব্যাট থেকে এলো ৪ রান। ইনজুরি কাটিয়ে দলে ফেরা স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও বেশি সময় টেকেননি।  তিনি করেছেন মাত্র ৭ রান। 

একমাত্র হেসেছে ওপেনার তামিম ইকবালের ব্যাট। তার সেঞ্চুরিতে ভর করে ম্যাচের প্রথম দিন শেষে ৮২.৫ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করেছে ২৭৪ রান, উইকেট হারিয়েছে ৬টি।  আজ রাত ৮টায় দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামবেন সফরকারীরা।

তামিম ছাড়াও ব্যাটে রান পেয়েছেন শ্রীলংকা সিরিজে ব্যর্থ হওয়া নাজমুল হোসেন শান্ত। ৫৪ করে সাজঘরে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেটে তামিমের সঙ্গে ১৪০ রানের জুটি গড়েন শান্ত। ৩৫ রান করেন উইকেটকিপার-ব্যাটার সোহান। 

ইয়াসির আলি রাব্বি ১১ রান নিয়ে আহত অবসর হন। দিনের খেলা শেষে ১৪০ রানে অপরাজিত ছিলেন তামিম। তার সঙ্গে আজ ৬ রান নিয়ে মাঠে নামবেন মোসাদ্দেক হোসেন সৈকত।

উইন্ডিজের হয়ে ২ উইকেট শিকার করেছেন লুইস। ম্যাকসুইন, চার্লস ওয়ারিক্যান, কারাইয়া একটি করে উইকেট পেয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ৮২.৫ ওভারে ২৭৪/৬ (তামিম ১৪০*, জয় ০, শান্ত ৫৪, মুমিনুল ০, লিটন ৪*, ইয়াসির আহত অবসর ১১, সোহান ৩৫, মিরাজ ৭, মোসাদ্দেক ৬* ; ম্যাকসুইন ১০-১-৪৯-১, লুইস ১৪-২-৪৪-২, মিন্ডলে ৭-৩-২০-০, আর্চিবল্ড ১০-১-৩২-০, চার্লস ১৮-৪-৫৭-১, চেইস ৪-১-১৭-০, ওয়ারিক্যান ১৩.৫-৬-২৮-১ কারাইয়া ৬-০-১৫-১)

কিউএনবি/অনিমা/১১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit