শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

গরমকালে বাড়িতেই পেতে ফেলুন দই, জেনে নিন সহজ পদ্ধতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১৪৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গরমকালে দই স্বাস্থ্যের জন্য খুব উপকারী। চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা গরমকালে প্রতিদিন দই খাওয়ার পরামর্শ দেন। মিষ্টি দইয়ের পরিবর্তে টক দই খেতে বলেন তারা। অনেকেরই প্রতিদিন দোকান থেকে কিনে দই খাওয়া সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে বাড়িতেই দই পেতে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

কীভাবে খুব সহজেই বাড়িতে দই পাততে পারবেন, জেনে নিন পদ্ধতি-

১. দই পাতার জন্য প্রথমে দুধটাকে ভালো করে ঘন করে ফুটিয়ে নিতে হবে।
২. দই পাতার আগে দোকান থেকে সামান্য টক দই কিনে আনা দরকার।
৩. দুধ ফুটিয়ে ঘন করার পর তা হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৪. দুধ যখন হালকা গরম থাকবে, তখন একটি কাঁচের কিংবা মাটির পাত্রে কিনে আনা টক দই অল্প করে নিয়ে পুরো পাত্রে মাখিয়ে নিন।
৫. এবার তার মধ্যে ফুটিয়ে রাখা দুধ ঢেলে দিন।
৬. এবার পাত্রের মুখ ভালো করে বন্ধ করে তার উপর কাপড় দিয়ে মুড়ে গরম জায়গায় রেখে দিন।
৭. অন্তত ৬ থেকে ৮ ঘণ্টা এভাবেই রেখে দিতে হবে।
৮. রাতে দই বসাতে দিলে সবচেয়ে ভালো হয়।
৯. ৬ থেকে ৮ ঘণ্টা পর ঢাকনা খুলে দেখুন একেবারে দোকানের মতো দই জমে গিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, গরমকালে মিষ্টি দই এবং টক দই দুটোই সমান উপকারী। তবে, যারা ওজন কমানোর জন্য ডায়েট মেনে চলছেন, তাদের জন্য অবশ্যই টক দই বেশি উপকারী। কারণ, মিষ্টি দইতে থাকা শর্করা ওজন কমানোর রাস্তায় বাধা হতে পারে। তাছাড়া, যেকোনও সময়েই টক দই স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এতে থাকা উপকারী গুণাগুণ স্বাস্থ্যের নানা উপকার করে। বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, গরমকালে তেল মশলাজাতীয় খাবারের পরিবর্তে তালিকায় রাখা দরকার হালকা খাবার। এর মধ্যেই অবশ্যই রাখা দরকার দই।

কারণ, গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে দই। এটি যেমন হজমের জন্য উপকারী। তেমনই গ্যাসের সমস্যা, হজমের সমস্যা দূর করে। পেট ভালো রাখে দই। গরমকালে সাধারণত পেটের নানা সমস্যা দেখা দেয়। ভাতের সঙ্গেও দই খাওয়া যেতে পারে। আবার দই দিয়ে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন স্বাস্থ্যকর পাণীয়। মিষ্টি দইয়েরও অনেক উপকারিতা রয়েছে। টক দইয়ের মতো মিষ্টি দইও পেট ভালো রাখতে এবং শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।

সূত্র: এবিপি আনন্দ

কিউএনবি/অনিমা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit