বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

রেমিট্যান্সে মিলবে আড়াই শতাংশ প্রণোদনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : প্রস্তাবিত বাজেটে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে আড়াই শতাংশ হারে নগদ প্রণোদনা দেওয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ কথা জানান। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ২০২০-২০২১ অর্থবছরে দেশের প্রবাসী আয়ে রেকর্ড ৩৬ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল। তবে ২০২১-২০২২ অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয় কিছুটা হ্রাস পেতে শুরু করায় বৈধ পথে প্রবাসী আয় পাঠানোয় অধিকতর উত্সাহ দিতে আমরা এ খাতে প্রণোদনার হার দশমিক ৫ শতাংশ বাড়িয়ে চলতি বছরের জানুয়ারিতে ২ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করেছি।

অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরেও এ খাতে ২ দশমিক ৫ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত রাখার প্রস্তাব করছি। এদিকে রেমিট্যান্সের প্রবাহ বাড়াতে দুনিয়া জুড়ে থাকা বাংলাদেশের ৮১টি মিশনকে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন স্বাক্ষরিত ঐ চিঠিতে রেমিট্যান্স প্রবাহ ঠিক রাখতে জরুরি ভিত্তিতে কিছু ব্যবস্থা নিতে মিশন প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit