বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

‘বিশ্ব নবীর অপমান সইবেনা আর মুসলমান’ শ্লোগানে শরীয়তপুর কম্পিত

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৭১২ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : ‘বিশ্ব নবীর অপমান সইবেনা আর মুসলমান’ শ্লোগানে শরীয়তপুরে জেগে উঠেছে ওলামা পরিষদ ও তৌহিদী জনতা। করেছে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। প্রতিবাদ জানিয়েছে বিশ্ব নবী ও তার সহধর্মীনিকে অবমানাকারীদের কুশপুত্তলিকা জ্বালিয়ে। সভা থেকে ৬ দফা দাবী ছুঁড়ে দেয়া হয়েছে সরকারের প্রতি। ৯ জুন বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা শহরের পালং উত্তর বাজার জামে মসজিদ থেকে হাজার হাজার তৌহিদী জনতার অংশগ্রহনে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশ থেকে ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবু ববকর তার বক্তব্যে ৬ দফা দাবী উত্থাপন করেন।

দাবী সমুহ ১. নুপুর শর্মা ও নবিন কুমার জিন্দানালের দৃষ্টান্তমূলক শাস্তি, ২. ভারতের রাষ্ট্র প্রধান নরেন্দ্র মোদির নিঃশর্ত ক্ষমা প্রার্থণা, ৩. ভবিষ্যতে ভারত থেকে এধরণের আর কোন কর্মকান্ড যেন না হয়, ৪, ভারতের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিক্রিয়া জানানো, ৫. সংসদে নিন্দা প্রস্তাব পাশ ও ৬. ভারতীয় পন্য বর্জণ করা।

সমাবেশে নেতৃত্ব প্রদান করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুইনুদ্দীন কাশেমী, সহ-সভাপতি মাওলানা সাব্বির আহমেদ, মাওলানা শহিদুল্লাহ খন্দকার, মাওলানা ইদ্রিস কাশেমী, উপদেষ্ঠা মাওলানা শফিউল্লাহ খান, হাফেজ কেরামত আলী, শরীয়তপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, মুফতী খবিরউদ্দিন সহ-সাধারণ সম্পাদক এসএম মুসলিম উদ্দিন, সদস্য হাফেজ দবির হোসেন শেখ প্রমূখ। সমাবেশ শেষে নুপুর শর্মা ও নবিন কুমার জিন্দানালের কুশপুত্তলিকা দাহ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit