বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নওগাঁয় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার, আটক ৩

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৫৪ Time View

সজিব হোসেননওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে একটি ঘরের মেঝের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় হযরত আলী (২৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে উপজেলার সদরের পূর্ব বালুভরা গ্রামে একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের তিন জনকে আটক করেছে থানা পুলিশ। নিহত হয়রত আলী উপজেলা সদরের পূর্ব বালুভরা গ্রামের জমসেদ আলীর ছেলে বলে জানা গেছে। রাণীনগর থানার ও‘সি শাহিন আকন্দ জানান, পারিবারিক দ্বন্দের কারণে হযরত আলী র্দীঘ দিন থেকে নিজের বাড়িতে থাকেন না। পার্শ্ববর্তী বন্ধু নাহিদের বাড়িতে থাকতেন।

গত ৩ জুন থেকে হযরত নিখোঁজ এমন খবর নিয়ে হয়রতের বাবা জমসেদ আলী গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে থানায় এসে অভিযোগ করেন তার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তকালে হয়রতের বন্ধু যুবক নাহিদকে আটক করে। নাহিদের দেওয়া তথ্য মতে নাহিদের বাড়ির একটি ঘরের মেঝের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় হযরতের লাশ উদ্ধার করা হয়। ও’সি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পূর্ব বালুভরা গ্রামের নাহিদ, রবিউল ও শাহিন নামে তিন যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে ও‘সি জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit