শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

নওগাঁয় গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৫৩ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় সাড়ে ৩৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। বৃহষ্পতিবার রাত ১টার দিকে নওগাঁ শহরের আলু পট্টি মোড় হতে ১০০গজ দক্ষিণ স্বপ্ননীড় নামক বাসার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান। আটককৃত দুই মাদক কারবারির নাম আনোয়ার হোসেন (৪৪) ও ইসমাইল (৪০)। তাদের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া উপজেলায়। আনোয়ার হোসেন উপজেলার দক্ষিণ তেতাভুমি আব্দুল ওহাবের ছেলে ও ইসমাইল হোসেন বড় দশিয়া গ্রামের ময়লন হোসেনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের অপারেশনাল দলের কোম্পানী অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী এবং সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের সদস্যরা রাত ১টার দিকে নওগাঁ শহরের আলু পট্টি মোড় হতে ১০০গজ দক্ষিণ স্বপ্ননীড় নামক বাসার সামনে অভিযান চালায়। এসময় সাড়ে ৩৬ কেজি গাঁজাসহ ওই দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করে র‌্যাবের সদস্যরা। এসময় তাদের কাছে থাকা একটি পিকআপ জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit