বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা! দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত মেট্রোরেলের ২৭টি বিয়ারিং প্যাডের অবস্থা ক্রিটিক্যাল শুভশ্রীর এক শব্দের ক্যাপশন, দেব-ভক্তদের মনে জাগল নানা প্রশ্ন বড় পর্দায় প্রথমবার বাঁধন-ফারিয়ার জুটি, আসছে ‘লজ্জা’ ব্যাংক থেকে বিনা সুদে পাওয়া যাবে ঋণ, পাবেন যারা তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান

হাতিরঝিল থেকে গণমাধ্যমকর্মীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২১৩ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুন) সকালে গুলশানের পুলিশ প্লাজার উল্টোদিকের সড়কের পাশ থেকে তার রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

গুলশান থানার ডিউটি অফিসার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শাহানুর রহমান গণমাধ্যমে বলেন, হাতিরঝিল এলাকার এক পথচারী আমাদের ফোন করে জানান এখানে একটি মরদেহ পড়ে আছে। পরে আমরা সকাল ৭টার দিকে গিয়ে মরদেহ উদ্ধার করি। এ ঘটনায় এখনো পর্যন্ত বারীর পরিবার কোনো মামলা করেনি।

তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করছি। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি রাতে হাতিরঝিল এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় দৈনিক সময়ের আলোর জ্যেষ্ঠ  প্রতিবেদক হাবিব রহমানের (৪০) মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, রাত আড়াইটার দিকে হাতিরঝিলের বেগুনবাড়ি সিদ্দিক মাস্টার ঢালসংলগ্ন মসজিদের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবের মোটরসাইকেলটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। পরে হাসপাতালে নেওয়া হলে ভোর ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিউএনবি/অনিমা/০৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit