বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

সিলেট অডিট এন্ড একাউন্টস পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৮ জুন, ২০২২
  • ১৭০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট শহরে অবস্থানরত অডিট এন্ড একাউন্টস বিভাগের পেনশনারগণের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (৭জুন) নগরীর চারাদিঘীরপাড়স্থ ডিসিএ, সিলেট কার্যালয়ে অনুষ্ঠিত হয়।বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও অশোক রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কাজী সামছুল আলম ও পবিত্র গীতা পাঠ করেন সুভাষ চন্দ্র রায়।সভায় অডিট এন্ড একাউন্টস বিভাগের প্রয়াত পেনশনারগণ এবং সীতাকুন্ডে অগ্নি দূর্ঘটনায় প্রয়াতদের প্রতি বিনম্রশ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফেরাত, শান্তি কামনা করা হয়।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মো: মনছুর আহমদ চৌধুরী, এ কে এম অহিদুজ্জামান, মো: আইয়ুব আলী, সুভাষ চন্দ্র রায়, শাহ মো: আবু তাহের কামালী, মো: নুরুল হক, বাবুল চন্দ্র দে, মো: মাহবুবুর রহমান, মো: শওকতুল ইসলাম, কাজী সামছুল আলম, নিরঞ্জন দাস (কানাডা প্রবাসী), মায়েদুর রব চৌধুরী, মো: ফজলুর রহমান, মো: মোকাররম হোসেন চৌধুরী, অতিথি বক্তা হুসেন আহ্মদ।

সকলের সম্মিলিত মতানুযায়ী সিলেটে কর্মরত অডিট এন্ড একাউন্টস বিভাগের পেনশনারগণের পারস্পরিক সৌহার্দ্য এবং সহযোগিতার লক্ষ্যে সিলেট অডিট এন্ড একাউন্টস পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলাম চৌধুরীকে আহ্বায়ক, মাহবুবুর রহমান ও মো: ফজলুল রহমানকে যুগ্ম আহ্বায়ক, অশোক রঞ্জন চৌধুরীকে সদস্য সচিব এবং সুভাষ চন্দ্র রায়, মো: নুরুল হক, নিরঞ্জন দাস, মো: শওকতুল ইসলাম ও মো: মায়েদুর রব চৌধুরীকে সদস্য মনোনীত করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।অডিট এন্ড একাউন্টস বিভাগের সকল পেনশনারগণকে এ সংগঠনে আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। 

কিউএনবি/অনিমা/০৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit