বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

লালমনিরহাটে মাইক্রোবাসে মিলল ১৭কেজি গাঁজা, আটক-৪

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২২৪ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১৭ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। সোমবার (৬ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রংপুর র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশীর আহমেদ । এর আগে রোববার (৫জুন) রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা কবি শেখ ফজলল করিমের নাম ফলকের সামনে মাইক্রোবাসসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ইকবাল হোসেন (৩৪), মোঃ আজিমুল হক (৩৭), মোঃ মুসা মিয়া (২২),মোঃ সুমন মিয়া (১৫)। তাদের সবার বাড়ি পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর একটি অভিযানিক দল লালমনিরহাট-বুড়িমারী সড়কের কাকিনা কবি শেখ ফজলল করিমের নাম ফলকের সামনে চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় একটি মাইক্রোবাস আটক করে তল্লাসি করলে ১৭কেজি গাঁজা উদ্ধার করে র‍্যাব সদস্যরা। পরে ১৭ কেজি গাঁজা উদ্ধার করে ৪জনকে আটক করা হয়। এসময় গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের করা হয়েছে। মামলা দায়েরের পর সোমবার পুলিশ লালমনিরহাট আদালতের মাধ্যমে জেল পাঠানো হবে বলেও রংপুর র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশীর আহমেদ জানান। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুল জানান, রংপুর র‍্যাব-১৩ অভিযানের বিষয়টি শুনেছি। তারা আসামীদের থানায় জমা দিলে তাদের লালমনিরহাট জেল হাজতে পাঠানো হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit