বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

অবকাঠামো নির্মাণের নামে নিজেদের পকেট ভারি করাই তাদের লক্ষ্য: ফখরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : অবকাঠামো নির্মাণের নামে নিজেদের পকেট ভারি করাই সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আমি যে কথাটা বলছি যে, তথাকথিত অবকাঠামো নির্মাণের নামে নিজেদের পকেট ভারি করা, দুর্নীতির করা—এটাই তাদের মূল লক্ষ্য। জনগণের কল্যাণের জন্য, জনগণের সেফটি-সিকিউরিটির জন্য, মানুষকে ভালো রাখার জন্য এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই। এই সরকার যেহেতু নির্বাচিত সরকার না, সেই কারণে তাদের জবাবদিহি নেই।”

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সীতাকুণ্ডে ডিপোতে বিস্ফোরণের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, গতকাল একজন আর্মির দায়িত্বপ্রাপ্ত অফিসারের কথা টেলিভিশনে শুনছিলাম। তিনি বলছিলেন যে, তাদের কাছে প্রয়োজনীয় উপকরণ নেই। আজকে আমি এ জায়গায় প্রশ্ন করতে চাই— এই সরকার তা হলে কী করছে?”

সীতাকুণ্ডের ডিপোতে বিস্ফোরণে দেশের পোশাকশিল্পে অথবা অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই নেতিবাচক প্রভাব পড়বে। অলরেডি এ নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। কারণ যেসব ঘটনা ইতোমধ্যে তাজনীন ফ্যাক্টরি বা অন্যান্য ফ্যাক্টরি এবং রানা প্লাজার ঘটনার ব্যাপারে গার্মেন্টস যেভাবে একটা নেগেটিভ অবস্থায় এসেছিল। এটি পরবর্তীকালে যারা বায়ারস ছিল বা বিদেশিরা বাংলাদেশের সঙ্গে কেনাকাটা করে তাদের সহযোগিতায় আমাদের গার্মেন্টস প্রডিউসার ও মালিকদের আগ্রহের কারণে সেই ব্যাপারটি অনেকটা কাটিয়ে এসেছে।”মির্জা ফখরুল বলেন, এ ঘটনার পর জাতীয় শোক ঘোষণা করা উচিত ছিল। অন্যান্য যে কোনো সভ্য দেশ হলে তাই করত। আমেরিকাতে যে বাচ্চাগুলো মেরে ফেলল, তখনই আমেরিকা জাতীয় শোক ঘোষণা করেছে।

জনগণের পালস সরকার বোঝে না মন্তব্য করে তিনি বলেন, আপনি দেখেন— আসলে এই সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। ওরা জনগণের পালস বুঝে না, জনগণ কী চাচ্ছে, কী আশা করছে, সেগুলো নিয়ে তাদের মাথাব্যথা নেই। তারা মনে করে আমরা বন্দুকের জোরে ক্ষমতায় টিকে আছি, বন্দুকের জোরে ক্ষমতায় থাকব। সেই কারণে দুঃসময়ে মানুষ যখন একটু সাত্বনা আশা করে তখন তারা জনগণের ওপর আরেকটা চাপিয়ে দেয়। তাদের একটাই লক্ষ্য—  এ দেশকে লুট করা।”

 

 

কিউএনবি/আয়শা/০৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit