বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৮০ Time View

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সরকার ব্যর্থ। আওয়ামী লীগ সরকারের আমলেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের ওপর বেশি হামলা হয়েছে। তাদের জমিজমা, বাসা-বাড়ির ওপরে হামলা হয়েছে। সরকার সেগুলো রক্ষা করতে পারেনি।’ 

শনিবার বিকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এক সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই প্রার্থনা সভার আয়োজন করা হয়। এ ছাড়া সদ্য পরোলোকগত হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তীর স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানানো হয় সভায়।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি সংখ্যালঘু সম্প্রদায় বলে কিছু আছে তা বিশ্বাস করে না। আমরা মনে করি, বাংলাদেশের সবাই একই সম্প্রদায়ের মানুষ। দেশনেত্রী খালেদা জিয়া সেটাতেই বিশ্বাস করেন।’তিনি বলেন, ‘বর্তমানে দেশে যে গণতন্ত্রহীনতা চলছে তা দূর করতে হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। সেজন্য আজকে ১৭ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সত্যিকার অর্থেই ১৯৭১ সালে বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে স্বপ্ন দেখেছিলাম তা যেন আমরা প্রতিষ্ঠা করি। এজন্য সংগ্রাম করতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করতে হবে।’

বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপুর সভাপতিত্বে ও যুবদল নেতা তরুণ দে’র পরিচালনায় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কুমার সরকার, কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কুন্ডু, সুশীল বড়ুয়া, অপর্ণা রায়, রমেশ দত্ত, দেবাশীষ চন্দ্র রায় মধু, মিল্টন বৌদ্ধ, জয়দেব, সাবেক কমিশনার মীর আশরাফ আলী আজম, মোশাররফ হোসেন খোকন, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ অংশ নেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit