বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

বিদেশি কর্মীদের বেতন কাটলে নিয়োগকর্তাদের কোটা বাতিল – সারাভানন

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৮৩ Time View
আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের পর তদের নিয়োগকর্তারা যদি কর্মীদের বেতন কমানো অথবা বেতন দিতে গড়িমসি করে তাহলে শ্রমিক নিয়োগের কোটা বাতিল করা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানন।বিদেশি কর্মীদের বেতন কাটলে নিয়োগকর্তাদের কোটা বাতিল: সারাভানন স্থানীয় সময় শুক্রবার (৩ জুন) দাতুক সেরি এম সারাভানন এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যে কোনো নিয়োগকর্তা বিদেশি কর্মী নিয়ে এলে তাকে অবশ্যই বাসস্থান ও বিমান ভাড়াসহ সব খরচ বহন করতে হবে, যাতে শূন্য খরচে বিদেশি কর্মীরা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারে। এ কর্মীরা নিজ দেশে এজেন্ট সংক্রান্ত কোনো বিষয়ে মন্ত্রণালয় হস্তক্ষেপ করতে পারে না। তবে, কোনো ভুক্তভোগী কর্মী চাইলে মালয়েশিয়ার শ্রমিকদের কল্যাণে নির্মিত ডিজিটাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো অভিযোগ দায়ের করে তাহলে আমরা তাদের নিয়োগকর্তাদের কোটা বাতিল করব।ঢাকায় বাংলাদেশ-মালয়েশিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে মন্ত্রী পর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার সময় সাংবাদিকরা বাংলাদেশে কর্মসংস্থান সংস্থাগুলোর বিক্ষোভের বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী বিক্ষোভের কথা অস্বীকার করে বলেন, প্রকৃতপক্ষে, তাকে একটি ভালো অভ্যর্থনা দেওয়া হয়েছিল এবং মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের প্রবেশের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান।
এছাড়াও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদসহ আট বাংলাদেশি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং নীতিগতভাবে আমরা বৃক্ষরোপণ, কৃষি, উৎপাদন ও উন্নয়নের মতো বেশ কয়েকটি খাতে বাংলাদেশি শ্রমিক আনতে সম্মত হয়েছি।

 

কিউএনবি/অনিমা/০৩.০৬.২০২২/বিকাল ৫.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit