বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, বিচারের মুখে নারী শিক্ষিকা ‘সর্বকালের সেরা বিতর্কের অবসান’- ইনস্টাগ্রামে কেন এমন পোস্ট লিওনেল মেসির? আবারও ঘানার ডাকআউটের নেতৃত্বে কার্লোস কেইরোজ হাসপাতালে কৃষিমন্ত্রীর ক্ষোভ, ‘হারপিক নিয়ে আসেন আমি ক্লিন করবো’ ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সংবাদের ব্যাখ্যা পুলিশের আসামি বহনকারী পিকআপভ্যান উল্টে পুলিশ সদস্য নিহত, আহত ১০ বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ বাংলাদেশের কার্বন বাণিজ্যে বিপুল সম্ভাবনা দেখছে সিঙ্গাপুর ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের প্রতিবাদ ইরানে ‘যে কোনো সময়’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের

নেইমারের আর ৪ গোল হলেই..

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ১৩০ Time View

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপটা ভালো যায়নি ব্রাজিলের। তবে বাছাইপর্ব দিয়েই সেলেকাওরা জানিয়ে দিয়েছে ২০২২ কাতার বিশ্বকাপে আবারো জ্বলে উঠবে তারা।  

বৃহস্পতিবার ঝলমলে পারফরম্যান্স দিয়ে ফুটবলবিশ্বকে সে কথা আবারও স্মরণ করিয়ে দিল তিতের দল।

এদিন সিউলে প্রীতি ম্যাচে ব্রাজিল ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিক দক্ষিণ কোরিয়াকে। 

পাঁচ গোলের মধ্যে দুটি গোলই করেছেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। পেনাল্টিতে দুটি গোল করেন তিনি।  যা ব্রাজিলের জার্সি গায়ে নেইমারের ৭২ ও ৭৩তম গোল। 

আর দুটি গোলের পর স্বদেশি কিংবদন্তি পেলের রেকর্ডের আরও কাছে চলে গেলেন নেইমার। 

ব্রাজিলের হয়ে ৭৭টি গোল করেছেন পেলে। আর মাত্র চারটি গোল করলে সেই রেকর্ডে ভাগ বসাবেন পিএসজির ফরোয়ার্ড নেইমার। পাঁচটি করলে ছাড়িয়ে যাবেন তার পূর্বসূরিকে।

ম্যাচে নেইমার ছাড়া বাকি তিনটি গোল রিচার্লিসন, ফিলিপ্পে কুতিনহো ও গ্যাব্রিয়েল জেসুস। ছয়টি গোলও হতে পারত ব্রাজিলের পক্ষে।

থিয়াগো সিলভার গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এর আগে সাত মিনিটে ব্রাজিলের লেফট-ব্যাক অ্যালেক্স সান্দ্রো কোরিয়ার পেনাল্টি বক্সে ঢুকে কাটব্যাক করেন। সেখান থেকে ফ্রেড গোল না করতে পারলেও ফিরতি বলে ব্রাজিলকে এগিয়ে দেন রিচার্লিসন। 

এরপর থিয়াগো সিলভার গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। হঠাৎ ম্যাচের গতির বিরুদ্ধে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া। হুয়াং হুই-জো ৩১ মিনিটে গোল করেন।

ভিএআরের সহায়তায় ৪২ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিকে নেইমার ব্রাজিলকে এগিয়ে দেন। ৫৭ মিনিটে আবারও পেনাল্টি থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন নেইমার। শেষের ১০ মিনিটে ফিলিপ্পে কুতিনহো ও গ্যাব্রিয়েল জেসুস গোল করে স্কোরলাইন ৫-১ করেন।

সোমবার টোকিওতে ব্রাজিল তাদের পরবর্তী প্রীতি ম্যাচ খেলবে জাপানের বিপক্ষে। একইদিন দক্ষিণ কোরিয়া আতিথ্য দেবে চিলিকে।

কিউএনবি/অনিমা/০৩.০৬.২০২২/সকাল ১০.৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit