রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

লর্ডস টেস্ট : ১৩২ রানে অল-আউট নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : লর্ডস টেস্টের প্রথম দিনেই অল-আউট হয়ে গেল নিউজিল্যান্ড। আরও নির্দিষ্ট করে বললে, দিনের মাত্র দেড় সেশন তারা খেলতে পেরেছে। ৪০ ওভার ব্যাট করা সফরকারীদের প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৩২ রানে। সৌজন্যে জেমস অ্যান্ডারসন, ম্যাথু পটস আর স্টুয়ার্ট ব্রড। অধিনায়ক হিসেবে পূর্ণ মেয়াদে প্রথমবার মাঠে নামা বেন স্টোকসও আজ উইকেট নিয়েছেন।

আজ বৃহস্পতিবার লর্ডসে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড আর ইংল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমেই জেমস অ্যান্ডারসনের তোপের মুখে পড়েছে অতিথিরা। ২ রানে ২ উইকেট হারানোর পর ৭ রানে আউট ৩ জন! কিউইদের অবস্থা এখন ত্রাহি মধুসুদন। ফিল্ডিংয়ে নেমে ব্রড-অ্যান্ডারসনকে দিয়েই বোলিং শুরু করান অধিনায়ক বেন স্টোকস। ইনিংসের তৃতীয় ওভারে জিমি প্রথম আঘাত হানেন।

ওই ওভারের প্রথম বলেই জনি বেয়ারস্টোর হাতে ধরা পড়েন উইল ইয়ং (১)। ফিরতি ওভারে এসেই জিমি তুলে নেন আরেক ওপেনার টম ল্যাথামকে (১০)। ক্যাচ নেন সেই বেয়ারস্টো। অ্যান্ডারসনের জোড়া আঘাতের ধাক্কা সামলে উঠতে না উঠতেই মঞ্চে আসেন তার বোলিং সঙ্গী স্টুয়ার্ট ব্রড। দলীয় ৭ রানে তিনি তুলে নেন ডেবন কনওয়েকে (৩)। এর সাথেই ক্যাচের হ্যাটট্রিক করে ফেলেন জনি বেয়ারস্টো। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনিকিউইরা।

 

 

কিউএনবি/আয়শা/০২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit