রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

ভয়ংকর ব্রড-অ্যান্ডারসনে ৭ রানে ৩ উইকেট নেই নিউজিল্যান্ডের!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৩৩ Time View

স্পোটৃস ডেস্ক : অ্যাশেজ ব্যর্থতায় দলের দুই পেস সুপারস্টারকে ছেঁটে ফেলেছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এতে নাকি সাবেক  অধিনায়ক জো রুটের হাত ছিল বলে অভিযোগ আছে। সেই রুটের যুগ এখন শেষ। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েই ব্রড-অ্যান্ডারসনকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন বেন স্টোকস।

এবার তার প্রতিদান দিলেন জিমি। আজ বৃহস্পতিবার লর্ডসে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড আর ইংল্যান্ড। টস জিতে ব্যাট করতে নেমেই জেমস অ্যান্ডারসনের তোপের মুখে পড়েছে অতিথিরা। ২ রানে ২ উইকেট হারানোর পর ৭ রানে আউট ৩ জন! কিউইদের অবস্থা এখন ত্রাহি মধুসুদন। ফিল্ডিংয়ে নেমে ব্রড-অ্যান্ডারসনকে দিয়েই বোলিং শুরু করান অধিনায়ক বেন স্টোকস। ইনিংসের তৃতীয় ওভারে জিমি প্রথম আঘাত হানেন।

ওই ওভারের প্রথম বলেই জনি বেয়ারস্টোর হাতে ধরা পড়েন উইল ইয়ং (১)। ফিরতি ওভারে এসেই জিমি তুলে নেন আরেক ওপেনার টম ল্যাথামকে (১০)। ক্যাচ নেন সেই বেয়ারস্টো। অ্যান্ডারসনের জোড়া আঘাতের ধাক্কা সামলে উঠতে না উঠতেই মঞ্চে আসেন তার বোলিং সঙ্গী স্টুয়ার্ট ব্রড। দলীয় ৭ রানে তিনি তুলে নেন ডেবন কনওয়েকে (৩)। এর সাথেই ক্যাচের হ্যাটট্রিক করে ফেলেন জনি বেয়ারস্টো। ৭ রানে ৩ সেরা ব্যাটারকে হারিয়ে নিউজিল্যান্ড এখন ধুঁকছে।

 

 

কিউএনবি/আয়শা/০২.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit