বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়সূচি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। যদিও বেশ কয়েকদিন আগেই বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি জানা গিয়েছিল, তবে অপেক্ষা ছিল আনুষ্ঠানিক রূপের। অবশেষে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করেছে। ক্যারিবিয়ান সফরে এবার স্বাগতিকদের বিপক্ষে দুই টেস্ট, তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে বাংলাদেশ।

টেস্ট সিরিজের জন্য ক্রিকেটারদের প্রথম অংশ শুক্রবার যাত্রা করবে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে। ৫, ৬ ও ৮ জুন যাবে বাকিরা। বিদেশে ছুটিয়ে কাটানো কয়েকজন ক্রিকেটার যোগ দেবেন সেখান থেকেই।

বাংলাদেশের পাশাপাশি ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের সূচিও প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদে ভারতের বিপক্ষে ২২ জুলাই প্রথম ওয়ানডেতে নামবে নিকোলাস পুরানের দল। ২৪ ও ২৭ জুলাই একই ভেন্যুতে বাকি দুই ম্যাচ।

২৯ জুলাই থেকে ত্রিনিদাদেই শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ। ১ ও ২ আগস্ট সিরিজের দুই ম্যাচ হবে সেন্ট কিটসে। ৬ ও ৭ অগাস্ট চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টির ভেন্যু যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা।

১০ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে ব্যস্ত থাকবে ক্যারিবিয়ানরা।

কিউএনবি/অনিমা/০২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit