মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

আসন্ন বাজেটে অর্থনীতি পুনরুদ্ধার গুরুত্ব পাবে : অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, আসন্ন জাতীয় বাজেটে কোভিড-১৯ এর প্রভাব ও রাশিয়া- ইউক্রেন যুদ্ধে সৃষ্ট অনিশ্চয়তা ও ঝুকি থেকে অর্থনীতি পুনরুদ্ধার অধিক গুরুত্ব পাবে। 

অর্থমন্ত্রী বলেন, ‘আমি অর্থনীতিতে গতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করব।’ সরকারি ক্রয় কমিটি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। আগামী ৯ জুন জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করা হবে।

অর্থমন্ত্রী বলেন, ‘‘কোভিড-১৯ সংক্রমনের পর অর্থনীতি পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়েছিল। তবে রাশিয়া – ইউক্রেন যুদ্ধ বিশ্বব্যাপী অর্থনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।  বিশ্বের প্রতিটি দেশ এই চ্যালেঞ্জ মোকাবেলা করছে এবং সকলেই চাপের মধ্যে রয়েছে। তবে এই অনিশ্চয়তা এবং ঝুঁকি সুযোগও সৃষ্টি করবে।’’

জাতীয় বাজেটের মূল খাত সম্পর্কে কিছু বলতে অস্বীকার করলেও  সাংবাদিকদেও তিনি বলেন, ‘‘অপেক্ষা করেন, সংসদে বাজেট উপস্থাপন করা হলে সব জানতে পারবেন।’’ 

অবশ্য আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা খাত অধিক গুরুত্ব পাবার ইঙ্গিত দেন তিনি।

কিউএনবি/অনি/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit