বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

আ.লীগের ‘সন্ত্রাসের’ জবাব রাজনৈতিকভাবে দেব: গয়েশ্বর

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৬৪ Time View

ডেস্ক নিউজ : ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সব নির্যাতনের জবাব রাজনৈতিকভাবে দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে নিজ নির্বাচনি এলাকা ঢাকা-৩ আসনের গরিব দুস্থ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিতরণকালে তিনি এসব কথা বলেন। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানে দলের থানা কমিটির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে আরও অংশ নেন অ্যাডভোকেট সেলিম চৌধুরী, মোজাদ্দেদ আলী বাবুসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

গয়েশ্বর রায় বলেন, ক্ষমতাসীনদের বলব, ষড়যন্ত্র করে কোনো লাভ নেই।  আপনারা সারা দেশে যে নির্যাতন করে চলেছেন, এর জবাব আমরা দেব। তবে আওয়ামী লীগের মতো করে নয়; রাজনৈতিকভাবে দেব। তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের যেসব নেতাকর্মী মাঠে আস্ফালন দেখাচ্ছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন, বিএনপিসহ নেতাকর্মীদের ওপর হামলা করছেন, তারা হয়তো জানেন না তাদের নেত্রী কখন পদত্যাগ করবেন। বিএনপির এ নেতা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণের আগ পর্যন্ত পাকিস্তানি সৈন্যরা জানত না পাকিস্তানকে আত্মসমর্পণ করতে হবে। এরশাদের লোকজনও জানত না তাদের নেতাকে পদত্যাগ করতে হচ্ছে। এখন আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা করছে, নির্যাতন করছে তারাও জানে না তাদের নেত্রী শেখ হাসিনা কখন পদত্যাগ করবেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, দেশে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং কর্মজীবী মানুষের অভাব অনটন রয়েছে। প্রতিটি জিনিসের দাম এত বেশি, তা সীমিত আয়ের মানুষের পক্ষে কেনা সম্ভব নয়। এই অবস্থায় আমরা দক্ষিণ কেরানীগঞ্জের সীমিত আয়ের মানুষকে সাহায্য দিতে চেয়েছিলাম। কিন্তু গত ২৯ মে রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে হামলা করে, আবার ষড়যন্ত্র করে আমাদের বিরুদ্ধে মামলা করেছেন।

দলীয় নেতাকর্মীদের বলব এই সরকারের ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে। সাহস নিয়ে রাজপথের কর্মসূচিতে অংশ নিতে হবে। বিজয় আমাদের কাছাকাছি। বিএনপির স্থায়ী কমিটির এই নেতা আরও বলেন, এ সরকার একটি ফ্যাসিবাদী সরকার। বাতি নিভে যাওয়ার আগে যেমন ধপ করে জ্বলে উঠে, এই সরকারের অবস্থাও তাই। এ কারণেই বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা করছে।

 

 

কিউএনবি/আয়শা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit