বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ভাষার ব্যবহারে সংযত হতে বললেন মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৩৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন,  গতকাল যেভাবে হুমকি দিয়েছেন ওবায়দুল কাদের সাহেব, এটা কোনো রাজনীতির ভাষা নয়। আমি চাই আপনারা ভাষার ব্যবহারে সংযত হন। আপনারা মুখে মিথ্যা কথা বলছেন কেন? আপনারা কী গণতন্ত্র চর্চা করছেন। আপনারা তো গণতন্ত্রই বিশ্বাসই করেন না। গণতন্ত্র বিশ্বাস করলে এই ভাষায় কথা বলতেন না।

বিএনপি মহাসচিব আরও বলেন, আজকে আপনারা ক্যাম্পাসে ছাত্রদের মারলেন, আবার সেটাকে জাস্টিফাই করছেন। তারা বলছে বাহবাহ ভালোই করেছে ছাত্রলীগ। এটাই হচ্ছে আওয়ামী লীগ। প্রিয় ভাইয়েরা আসুন আমরা এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য একটা জোট বাধি। লুটেরা চরিত্রের সরকার নিত্যপণ্যের দাম বাড়িয়ে নিজেদের পকেট ভারি করছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, আওয়ামী লীগের চোর লুটেরাদের কারসাজিতে আরেক দফা চালের দাম বাড়ানো হয়েছে। সরকার মুনাফা লুটবে এবং জনগণের পকেট কাটবে। এটি হচ্ছে তাদের মূল লক্ষ্য। তারা আসলে মানুষের কল্যাণ চায় না।

তৎকালীন সরকারের অব্যবস্থাপনায় ১৯৭৪  সালে দুর্ভিক্ষ হয়েছিলো মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের বর্তমান যে অবস্থা। পত্রিকায় দেখেছি চালের দাম বাড়ছে। এখন তো ভরা মৌসুম। এখন তো বোর মৌসুম। এখন চালের দাম কমে আসার কথা। সে জায়গায় চালের দাম বাড়তি। এখানে আবারও কারসাজি। জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম হাফিজ কেনেডি, কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit