সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

পিপলস লিজিং: বোর্ড চেয়ারম্যান আইনজীবী কামাল উল আলমের পদত্যাগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পিপলস লিজিংয়ে হাইকোর্টের নিয়োগ করা বোর্ড চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম পদত্যাগ করেছেন। সম্প্রতি তিনি পদত্যাগপত্রটি হাইকোর্টে পাঠিয়েছেন।

বুধবার (১ জুন) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ থেকে এ তথ্য জানা গেছে। 

এর আগে গত বছরের ২১ জুন পি কে হালদার কাণ্ডে আলোচনায় আসা পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে পুনর্গঠন করার নির্দেশনা চেয়ে ২০১ জন আমানতকারী হাইকোর্টে আবেদন করেন। সে আবেদনের শুনানি নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য ১০ সদস্যের একটি বোর্ড গঠন করেন বিচারপতি খুরশীদ আলম সরকারের কোম্পানি বেঞ্চ। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলমকে বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন হাইকোর্ট।

কিউএনবি/অনিমা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit