বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম

হজ যাত্রী পরিবহনে শিডিউল গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় হজ্জ্ব পালন শেষে হাজীদের সৌদি আরবে নেয়া এবং দেশে ফিরিয়ে আনার জন্য সুষ্ঠুভাবে বিমানের শিডিউল গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার  সুপারিশ করা হয়েছে। রবিবার কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা  হয়।

কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মো. মাহবুব আলী, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ সভায় অংশগ্রহণ করেন। আসন্ন পবিত্র হজ্জ্ব পালন উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ্জ্ব যাত্রীদের পরিবহন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।আগামী ৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হজেরর উদ্দেশে ফ্লাইট কার্যক্রম চলমান থাকবে জানানো হয়। কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নাধীন কার্যক্রম সুষ্ঠুভাবে ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করার সুপারিশ করে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কমকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit