মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে পেশিশক্তি দেখিয়ে লাভ হবে না: সিইসি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৩৮ Time View

ডেস্ক নিউজ : পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনে কোনও লাভ হবে না বলে সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ‘ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমএ)। প্রত্যেক কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। পেশিশক্তির ব্যবহার নজরে এলে আমরা নির্বাচন বন্ধ করে দেবো।’

রোববার (২৯ মে) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন মানে যুদ্ধ নয়। নির্বাচনে যুদ্ধের কূটকৌশল নেবেন না। এখন মিডিয়ার যুগ। আমরা মিডিয়ায় খবর পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। সামাজিক যোগাযোগমাধ্যমে পেলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি তাও না হয়, ব্যক্তিগতভাবে কেউ ভিডিও পাঠালে প্রমাণ হলে ব্যবস্থা নেবো। প্রয়োজনে নির্বাচন স্থগিত করবো। ফল ঘোষণার পর এমন কিছু হলে ফলাফল বাতিল করা হবে, এমনকি নির্বাচনও বাতিল হতে পারে।’

তিনি আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনের দিকে তাকিয়ে থাকলে হবে না। প্রার্থী ও ভোটারদের সহযোগিতা লাগবে।’

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন, নির্বাচন কমিশন কার্যালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার।

কিউএনবি/অনিমা/২৯.০৫.২০২২/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit