মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

প্রকাশ্য দ্বন্দ্বে মুখোমুখি চীন-যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানায়, দীর্ঘদিন ধরে প্রশান্ত ও ভারত মহাসাগরীয় এলাকায় চীনা জেলেদের বিরুদ্ধে অবৈধভাবে মাছ ধরার অভিযোগ করে আসছে জাপান, যুক্তরাষ্ট্র, ভারত ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত জোট কোয়াড। জলসীমায় অবৈধভাবে মাছধরা ও চোরাচালান বন্ধে তাই আরেক প্রকল্প ‘আইপিএমডিএ’ হাতে নিয়েছে জোটটি। তবে এর ফলে চীনের সঙ্গে কোয়াডের টানাপোড়েন আরও বাড়তে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের।  

এদিকে কোয়াডের বৈঠক শেষ না হতেই দক্ষিণ-চীন সাগরে সামরিক প্রদর্শনীর ঘোষণা দিয়েছে চীনা নৌবাহিনী। নিজেদের সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে শনিবার (২৮ মে) থেকে নৌমহড়া চলবে বলে জানিয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যেই দক্ষিণ-চীন সাগরে বিতর্কিত জলসীমায় চীনকে থামাতে নিজেদের দক্ষভাবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের নৌ কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির মেরিল্যান্ড অঙ্গরাজ্যের নেভাল একাডেমিতে এক অনুষ্ঠানে নবীন কর্মকর্তাদের উদ্দেশে এই আহ্বান জানান তিনি। দক্ষিণ-চীন সাগর নিয়ে ভবিষ্যতে বিরোধ আরও জোরাল হতে পারে বলেও আভাস দেন জো বাইডেন।

কিউএনবি/আয়শা/২৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit