বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে অভিযানে বাংলাদেশিসহ আটক ৫১

আশিক ইসলাম, মালয়েশিয়ায় প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৬৩ Time View
আশিক ইসলাম, মালয়েশিয়ায় প্রতিনিধি : মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ ৫১ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ বিন জয়নুদিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। মালয়েশিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে অভিযানে বাংলাদেশিসহ আটক ৫১ স্থানীয় সময় শনিবার (২৮ মে) ভোর ৪টার দিকে সেলাঙ্গর রাজ্যের ক্লাং জেলার পাসার বেসার মেরু এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে যোগ দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল আহমাদ দাহলান বিন হাজি আবদুল আজিজ এবং অভিবাসন বিভাগের মহাপরিচালক খাইরুল যাইমি বিন দাউদ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ বিন জয়নুদিন জানান, অভিযানে প্রাথমিকভাবে ৭০৪ জন ভিন্ন দেশের নাগরিকের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ৬৩৭ জন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) কার্ডধারী।

বাকি ৫১ জনের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ২ জন ইন্দোনেশিয়ান, ১৪ জন মিয়ানমারের, ৮ জন ভারতীয় এবং অন্যান্য দেশের আরও ৪ নাগরিক রয়েছেন। তাদের অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এবং অনেকের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি ছিল না। তারা অবৈধভাবেই দেশটিতে বসবাস করছিল। তিনি আরও জানান, তাদের অনেকেরই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তাদের বেশির ভাগই নির্মাণ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন।

এ ছাড়া দেশটির কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসীদের কার্যকলাপ ও গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন।
সম্প্রতি দেশটির জেলখানা থেকে ৬০ জন পলাতক রোহিঙ্গাকে খুঁজে বের করার জন্য এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই মন্ত্রী। অভিযানে ইমিগ্রেশন বিভাগের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ) এবং সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম)-এর প্রায় ২৭২ জন আইনপ্রয়োগকারী কর্মকর্তা।

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit