শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

সোনার গয়না মলিন হয়ে যাচ্ছে? বাড়িতেই পরিষ্কার করুন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩১৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সোনার গয়না পরতে প্রত্যেকেরই ভালো লাগে। কিন্তু প্রতিদিন একই গয়না ব্যবহার করলে ঘাম, ধুলা-ময়লা জমে গয়নার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। তাছাড়া, আলমারিতে যত্ন করে তুলে রাখা সোনার গয়নাও এক সময় তার নিজস্ব দ্যুতি হারায় আর পুরানো হতে থাকে। তাই দেখতে একদম ভাল লাগে না। 

তবে বাড়িতে অতি সহজ উপায়েই পরিষ্কার করা যেতে পারে সোনার গয়না। চলুন জেনে নেওয়া যাক…

> গরম পানিতে সামান্য বাসন মাজার লিক্যুইড ডিটারজেন্ট মেশান, তাতে কয়েক ফোটা অ্যামোনিয়াও দিন। এরপর এই মিশ্রণে সোনার গয়না ভিজিয়ে নতুন ব্রাশ দিয়ে আলতো করে ঘষে পরিষ্কার করুন। তারপর একেবারে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। এরপর পেপার টাওয়াল বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে বাতাসে শুকিয়ে নিন। 

> এছাড়াও আরেকটি পদ্ধতি প্রয়োগ করতে পারেন। হালকা গরম পানিতে কয়েক ফোটা বাসন মাজার লিক্যুইড ডিটারজেন্ট মিশিয়ে নিন। তাতে সোনার গয়না ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর স্বভাবিক পানি দিয়ে ধুয়ে পরিষ্কার নরম তোয়ালে দিয়ে মুছে ফেলুন। তারপর বাতাসে শুকিয়ে নিন। আপনি চাইলে নরম ব্রাশ দিয়ে ঘষেও পরিষ্কার করতে পারেন।

সতর্কতা

> সোনা খুব নরম ধাতু। তাই ব্রাশ করা এবং মোছার সময় খুব আলতো করে প্রয়োগ করুন। জোরে চাপ দেবেন না। 

> পানিও যেন খুব গরম না থাকে। একেবারে হালকা গরম পানি ব্যবহার করুন।

> গয়না মোছার জন্য যে কাপড় ব্যবহার করছেন, তা যেন বেশি রুক্ষ না হয়। পরিষ্কার সুতির পাতলা কাপড় কিংবা কোমল তোয়ালে দিয়েই সোনার গয়না পরিষ্কার করা ভালো।

> যে ব্রাশ ব্যবহার করবেন, সেটিও হতে হবে খুব কোমল। বেবি সাইজের নতুন ব্রাশ ব্যবহার করলে ভালো।

সূত্র: বোল্ডস্কাই

কিউএনবি/অনিমা/২৮.০৫.২০২২/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit