মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বড় পতনের পর বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। বিজয়ের বান্ধবী তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্য, গ্রেপ্তার বিরোধীদলীয় নেতা স্টালিন বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গ্রাহকের মুখোমুখি বসুন, বিল কেন বেশি আসছে সেই জবাব দিন: তাসনিম জারা ফাইনাল হারলেও এটাই আর্জেন্টিনার ইতিহাসে সেরা দল: ক্লদিও তাপিয়া ইসির বার্তায় সাড়া না দিলে বাতিল হবে প্রবাসীদের এনআইডি আবেদন মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের টেস্ট ছাড়ার আসল কারণ জানালেন স্টোকস সমঝোতার ভিত্তিতেই সংবিধানের সংস্কার করতে চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

শনাক্ত আরও ২৩ রোগী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১৬৭ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কেউ মারা যায়নি। তবে গত একদিনে কোভিড শনাক্ত হয়েছে ২৩ জন রোগীর দেহে।

শুক্রবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৮৯ জনের নমুনা পরীক্ষা করে এই ২৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের দিন ২৮ জন রোগী শনাক্ত হয়েছিল।

নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশ, আগের দিন শনাক্তের হার ছিল দশমিক ৬৫ শতাংশ। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৩৭৯ জন।

করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩০ জন।

মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৫ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

শনাক্ত হওয়া নতুন রোগীদের মধ্যে ১৬ জনই ঢাকা জেলায়। এছাড়া সিলেটের ৪ জন, এবং গাজীপুর, টাঙ্গাইল ও বগুড়ার ১ জন করে রোগী শনাক্ত হয়েছে।

কিউএনবি/অনিমা/২৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit