বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

র‌্যাবের ওপর হামলার ঘটনায় আটক ১৩, ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ১৪৬ Time View

ডেস্কনিউজঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর এলাকায় অভিযান চলাকালে ডাকাত আখ্যা দিয়ে র‌্যাব সদস্যসহ তিনজনকে গণপিটুনির ঘটনায় ১৩ জনকে আটক করা হয়েছে। হামলার সময় ছিনতাই হওয়া র‌্যাবের অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

শুক্রবার দুপুরে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার সন্ধ্যায় মাদক উদ্ধারে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলাকায় অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা ডাকাত আখ্যা দিয়ে সাদা পোশাকে থাকা র‌্যাব সদস্যদের ওপর হামলা করে। এতে আমাদের দুই সদস্যসহ তিনজন আহত হন। তাদের দুই জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আমরা এ পর্যন্ত ১৩ জনকে আটক করেছি।

তিনি আরো বলেন, বুধবারে গোপন তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের ধরতে আমাদের টিম জোরারগঞ্জ থানার ধুমঘাট এলাকায় অবস্থান নেয়। মাদক ব্যবসায়ীরা সেটি টের পেয়ে আরো কয়েকটি গ্রুপ একত্রিত হয়ে বারইয়ারহাট ফুটওভার ব্রিজের নিচে দুটি কাভার্ডভ্যান দিয়ে রাস্তা বন্ধ করে ডাকাতির গুজব ছড়িয়ে আমাদের টিমের ওপর হামলা চালায়। এতে আমাদের দুই সদস্যসহ তিনজন আহত হন।

র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ বলেন, ঘটনার পর আমরা আশপাশের সিসি ক্যামরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত করেছি। আটককৃতদের মধ্যে সাইদুর রহমান সাইদ আমাদের আহত সদস্য থেকে অস্ত্র ছিনিয়ে নিয়েছিল। সেটি সাইদের তথ্যমতে এসএম শাফায়েত হোসেনের কাছ থেকে উদ্ধার করেছি। ঘটনায় সম্পৃক্তদের আটকে আমাদের টিম কাজ করছে।

আটক অপর ১১ জন হলো- আনোয়ার হোসেন (৪৫), মিনহাজুল ইসলাম ওরফে মিঠু (৩৬), শহিদুল ইসলাম আকাশ (২৫), সোয়েব উদ্দিন আবির (২৯), সাইদুল ইসলাম সুমন (৩০), নাহিদ উদ্দিন (৩৩), আবু সাঈদ (২৮), নাসির উদ্দিন (৩৮), মাঈন উদ্দিন (৩২), ইমাম হোসেন (৩৩), ফাহাদ প্রকাশ ফরহাদ (২৬)। আটককৃতরা সবাই মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং তারা মাদক ব্যবসায় জড়িত বলে জানায় র‌্যাব।

এদের আটক করার সময় ফরহাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা, ৫২ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলেও জানায় র‌্যাব। তারা ফেনী জেলার সামান্তবর্তী ছাগলনাইয়া, মিরসরাই এলাকায় মদ, গাঁজা, ফেনসিডিলের ব্যবসা করে বলে দাবি র‌্যাবের।

আটককৃতদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

কিউএনবি/বিপুল/২৭ মে ২০২২/বিকাল ৪.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit