রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

৩২১ মিনিট পর জুটি ভাঙলেন ইবাদত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১১৫ Time View

ডেস্কনিউজঃ অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমাল, দুজনে ক্রিজে যেন আটকে ছিলেন আঠার মতো। দুজনই তুলে নেন সেঞ্চুরি। তাতে মিরপুর টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত এই জুটি ভেঙে স্বস্তি দিয়েছেন বাংলাদেশের পেসার ইবাদত হোসেন।

বৃহস্পতিবার প্রথম দুটি সেশন দুজন খেলেছেন স্বাচ্ছন্দে। পান সেঞ্চুরিও। তিন অঙ্কে পৌঁছানোর পরও ব্যাট হাতে সাবলিল ছিলেন দু’জন। তৃতীয় সেশনে এসে সাফল্য পায় বাংলাদেশের বোলাররা। ব্যক্তিগত ১২৪ রানের মাথায় দিনেশ চান্দিমাল বিদায় নেন ইবাদতের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে। ইবাদত হোসেনের তৃতীয় উইকেটে ভাঙল ৪১৫ বল স্থায়ী ১৯৯ রানের জুটি। আগের ডেলিভারির তুলনায় ইবাদতের একটু কম গতির ডেলিভারির নিচে যেতে পারেননি চান্দিমাল। যতটা তুলতে চেয়েছিলেন পারেননি, ঝাঁপিয়ে মুঠোয় জমান তামিম।

৬ উইকেটে শ্রীলঙ্কার রান ৪৮২। ইতোমধ্যে লিড দাঁড়িয়েছে ১১৭ রানে। ১৩৩ রানে এখনো ব্যাট করছেন অ্যাঞ্জোলো ম্যাথুস। তার নতুন সঙ্গী নিরোশান ডিকভেলা। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৩৬৫ রান। যা অবস্থা তাতে চট্টগ্রাম টেস্টের মতো মিরপুরেও ড্র হতে যাচ্ছে। তা আগাম বলাই যায়।

কিউএনবি/বিপুল/২৬.১০.২০২২ খ্রিস্টাব্দ/ বিকেল ৩.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit