শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

এবার সাকিবের শিকার লংকান অধিনায়ক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক  : ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ২ উইকেট হারিয়ে ১৪৩ রান করে দিন শেষ করেছিল শ্রীলংকা। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল তারা। ওশাধা ফার্নান্দো আর দিমুথ করুণারত্নের জুটিতে তুলেছিল ৯৫ রান।

অবশ্য বেশ কয়েকবার উইকেট নেওয়ার সুযোগ এলেও হাতছাড়া করে বাংলাদেশ। তবে এবাদতের বলে ব্যক্তিগত ৫৭ রানের মাথায় স্লিপে থাকা নাজমুল হোসেনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ওশাধা ফার্নান্দো।

আজ তৃতীয় দিনেও এবাদতের শিকার দিয়ে শুরু হয়েছে দিন। দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাজঘরে ফিরিয়েছেন আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামা কাসুন রাজিথাকে। দলীয় ১৪৪ রানের মাথায় বোল্ড হয়ে ফিরতে হয় রাজিথাকে (০)। এর পর সাকিব আল হাসান বোল্ড করে ফিরিয়ে দিলেন লংকান অধিনায়ক দিমুথ করুণারত্নেকে। তার সংগ্রহ ১৫৫ বলে ৮০ রান।

এখন ব্যাটিং করছেন অ্যাঞ্জেলা ম্যাথুস ও ধনঞ্জয়া ডি সিলভা। 

রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকানদের সংগ্রহ ৫৭ ওভারে ৪ উইকেটে ১৭০ রান।

কিউএনবি/অনিমা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit