শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

অভিষেকের আগেই ‘বিপদে’ লংকান তরুণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সফরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় ছিলেন শ্রীলংকান তরুণ ক্রিকেটার কামিল মিশারা। বাংলাদেশ সফরের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি। এর আগে দেশের হয়ে মাত্র ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পান মিশারা। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ম্যাচ খেলে ৬টি ফিফটির সাহায্যে ৬৬৬ রান করা মিশারার বিরুদ্ধে অভিযোগ ঢাকা সফরে নিয়ম ভেঙেছেন। যে কারণে তাকে সফর শেষ হওয়ার আগেই দেশে ফিরিয়ে নিচ্ছে লংকান ক্রিকেট বোর্ড। 

আজ মঙ্গলবারই ২১ বছর বয়সী এই ওপেনারের শ্রীলংকায় ফিরে যাওয়ার কথা। দেশে ফেরার পর মিশারার ব্যাপারে তদন্ত করা হবে। এক বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছে লংকান ক্রিকেট বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- শ্রীলংকান ক্রিকেট বোর্ড কামিল মিশারাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। তার বিরুদ্ধে সফরের নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে। তবে কী কারণে এ অভিযোগ উঠছে, সেটি সেখানে বলা হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit