শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

শখের কাপে চায়ের দাগ? দূর হবে ঘরোয়া উপায়েই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৭৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রতিদিন একই কাপে চা-কফি খাওয়ার ফলে এবং সঠিক পরিচর্যার অভাবে কাপে দাগ পড়ে যায়। তাছাড়া, চা-কফি খেয়ে সঙ্গে সঙ্গে কাপ না ধুয়ে রাখলেও এই সমস্যা হতে পারে। কাপে এমনভাবে দাগ পড়ে যে হাজার ঘষামাজার পরও কিছুতেই উঠতে চায় না। তখন বাধ্য হয়েই সেই কাপ বাতিল করতে হয়। কিন্তু পছন্দের কাপ আবার ফেলে দিতেও ইচ্ছে করে না। তাহলে উপায়?ঘরোয়া উপায়েই দূর হতে পারে এই সমস্যা। কাপ থেকে চা-কফির জেদি দাগ তুলতে আপনি এই চারটি ঘরোয়া উপায়ের সাহায্য নিতে পারেন। দেখে নিন কী করবেন –

> কাপ থেকে চা-কফির দাগ তোলার জন্য বাসন মাজার সাবান ব্যবহার করতে পারেন। প্রথমে কাপে একটু সাবান দিন, তারপর আধ কাপ গরম পানি ভর্তি করুন। কয়েক মিনিট এভাবে রেখে স্পঞ্জ দিয়ে ঘষে দাগ তুলে ফেলুন। > দাগের উপর সামান্য বেকিং সোডার সঙ্গে একটু পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর ভেজা নরম স্পঞ্জ দিয়ে দাগটি ঘষুন ভালোভাবে। তারপর কাপ ধুয়ে ফেলুন। > ভিনেগার দিয়েও কাপ পরিষ্কার করতে পারেন। সাদা ভিনেগারের সঙ্গে পানি মিশিয়ে হাফ কাপ ভর্তি করুন, তারপর গরম পানি দিয়ে কাপের বাকি অংশটা পূর্ণ করুন। ১০ মিনিট এভাবে রেখে দিন। তারপর বাসন মাজার সাবান আর নরম স্পঞ্জ দিয়ে ঘষে দাগ তুলে ধুয়ে ফেলুন।
 
> আধ চামচ পাতিলেবুর রসের সঙ্গে লবণ মিশিয়ে কাপের ভেতরে ভালো করে বুলিয়ে ঘণ্টা খানেক রেখে দিন। এক ঘণ্টা পর হালকা গরম পানি দিয়ে কাপ ধুয়ে নিলেই দূর হবে কাপের দাগ।

সূত্র: বোল্ডস্কাই

 

 

কিউএনবি/আয়শা/২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit