বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

আমদানি কমাতে ৬৮ পণ্যে বাড়তি শুল্কারোপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৮৪ Time View

ডেস্ক নিউজ : আমদানি প্রবণতা কমাতে এবং দেশীয় পণ্যের সুরক্ষা নিশ্চিত করতে ৬৮ ধরনের পণ্যের ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) সকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নিয়ম অনুযায়ী প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে তা কার্যকরও করা হয়েছে।

প্রজ্ঞাপন থেকে জানা গেছে, পণ্যগুলোর ওপরে ৫ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে। এনবিআরের জনসংযোগ দফতর সূত্রে প্রজ্ঞাপনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

শুল্কারোপ করা পণ্যগুলোর মধ্যে আমদানি করা বিস্কুট, চকলেট, বিভিন্ন জাতের ফল, জুস ও বিদেশি তৈরি পোশাক ও ফার্নিচারের কাঁচামাল উল্লেখযোগ্য।

পণ্যগুলোর মধ্যে ২০ শতাংশ হারে শুল্ক বসেছে কাঠ ও লোহার আসবাব এবং আসবাবের কাঁচামালে; সিকেডি অবস্থায় ব্যক্তিগত গাড়িতে ৩০ শতাংশ; পিকআপ ও ডাবল কেবিন পিকআপ ভ্যানে ২০ শতাংশ এবং গাড়ির ইঞ্জিনে ১৫ শতাংশ। এ ছাড়া টায়ার, রিম ইত্যাদির ওপর ৩ থেকে ১০ শতাংশ শুল্ক বসানো হয়েছে।

পারফিউম, চুল ও ত্বকের যত্ন নেয়ার সামগ্রী, সেভ করার সামগ্রী ইত্যাদি প্রসাধনীসামগ্রীর ওপর ২০ শতাংশ হারে নিয়ন্ত্রণমূলক শুল্ক দিতে হবে। অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন, প্রাথমিক চিকিৎসাসামগ্রী আমদানি করতেও ১৫ শতাংশ হারে নিয়ন্ত্রণমূলক শুল্ক বসানো হয়েছে। ফাইবার অপটিক ও বিভিন্ন ধরনের তারে ৩ থেকে ১০ শতাংশ হারে শুল্ক বসেছে।

এছাড়াও আম, আপেল, তরমুজ, বাদামসহ বিভিন্ন রকমের ফলের ওপর ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করা হয়েছে। 

কিউএনবি/অনিমা/২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit