শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

পুত্র সন্তানের বাবা হলেন উইলিয়ামসন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় সন্তানের বাবা হলেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। স্ত্রী সারাহ রাহিম ও উইলিয়ামসনের ঘর আলো করে এসেছে পুত্র সন্তান।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নবজাতক সন্তানের ছবি দিয়েছেন উইলিয়ামসন। ছবিতে দেখা গেছে, মেয়ে ম্যাগি ও নবজাতক সন্তানকে কোলে নিয়ে জড়িয়ে রেখেছেন উইলিয়ামসনের স্ত্রী।

ছবির ক্যাপশনে লেখা, ‘ছোট্ট শিশু, তোমাকে স্বাগতম।’

নবজাতকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দেয়ার পর উইলিয়ামসন ও তার স্ত্রীকে অভিনন্দের জোয়ারে ভাসিয়েছে বিশ্ব ক্রিকেটের তারকা ক্রিকেটাররা।
আফগানিস্তানের স্পিনার রশিদ খান লিখেছেন, ‘অভিনন্দন কেন মামা।’

নিউজিল্যান্ড স্পিনার আজাজ প্যাটেল লিখেছেন, ‘মাশাল্লাহ ভাই, শান্তি ও আশীর্বাদে ভরে উঠুক পুরো পরিবার।’

উইলিয়ামসনের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ক্লাব সানরাইজার্স হায়দরাবাদ লিখেছে, ‘রাইজার্স ক্যাম্প থেকে কেন মোয়ার পরিবার ও তাদের নতুন সুন্দর সদস্যকে আমাদের ভালোবাসা জানাই।’

দ্বিতীয় সন্তানের আগমনে চলমান আইপিএলের মাঝপথেই দেশে ফিরে যান উইলিয়ামসন। ১৮ মে আইপিএল ছাড়েন তিনি। খুব শীঘ্রই ইংল্যান্ড রওনা দিবেন নিউজিল্যান্ড অধিনায়ক। কারন ২ জুন থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড।

কিউএনবি/অনিমা/২৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit