শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

বেনজিমার হাতে ‘পিচিচি ট্রফি’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : স্বপ্নের মত এক মৌসুম কাটাচ্ছেন রিয়াল মাদ্রিদের ফ্রেঞ্চ ফরোয়ার্ড করিম বেনজিমা। যখনি প্রয়োজন তখনি গোল এনে দিচ্ছেন দলকে। রিয়ালকে লা লিগা জয়ে বড় অবদান রাখার পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলায় রেখেছেন বিরাট ভূমিকা। নজর কাড়া ফুটবল খেলে জিতলেন ২০২১-২২ মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘পিচিচি ট্রফি’।

২০০৯ সালে রিয়ালে যোগ দেওয়ার পর এই প্রথম পিচিচি ট্রফি জিতলেন বেনজিমা। রিয়াল মাদ্রিদের শিরোপা পুনরুদ্ধারে সবচেয়ে বড় ভূমিকা রাখা বেনজেমা এ মৌসুমে লা লিগায় ৩২ ম‍্যাচে করেন ২৭ গোল। শেষ হওয়া লিগে তা ধারে কাছে কেউ ছিলেন না। ১৮ গোল করে দ্বিতীয় অবস্থানে ছিলেন সেলতা ভিগোর আসপাস। ১৭ গোল করে পরের দুই অবস্থানে রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়র ও এস্পানিওলের রাউল টমাস।

রিয়ালের ১৪তম খেলোয়াড় হিসেবে এই ট্রফি জিতলেন বেনজিমা। রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি- পাঁচবার পিচিচি ট্রফি জিতেছেন আর্জেন্টাইন কিংবদন্তি আলফ্রেদো স্তেফানো। আর গত পাঁচ মৌসুমেই এই পুরস্কার জিতেছিলেন বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়া লিওনেল মেসি।

 

 

কিউএনবি/আয়শা/২৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit