মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে র‍্যাব-১১-এর অভিযানে অস্ত্র, ককটেল ও কার্তুজ উদ্ধার” ‘সামনে এসে কথা বলো’, নেইমার-ভিনিসিয়ুসদের বললেন ডেনিলসন আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

ঢাকা টেস্টে ৭ ওভারেই নেই ৫ উইকেট

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১১৫ Time View

স্পোর্টস ডেস্ক : টস জিতে ব্যাটিং নেওয়াটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে মুমিনুলদের। মাঠে বল গড়াতেই একের পর এক আউট হচ্ছেন ব্যাটাররা।

লঙ্কান পেসার কাসুন রাজিথার প্রথম ওভারের দ্বিতীয় ডেলিভারিতেই ব্যাট প্যাডের ফাঁক গলে বোল্ড হয়েছেন ওপেনার মাহমুদল হাসান জয়। রানের খাতা খুলতে পারেননি তিনি।

পরের ওভারেই বিদায় নেন অভিজ্ঞ তামিম ইকবাল। আসিথা ফার্নান্ডোর ওভারের চতুর্থ বলটি লেগ সাইডে খেলতে গেলে উল্টোদিকে বল উঠে যায়, জয়াবিক্রমের দুর্দান্ত ক্যাচ হন।  তিনিও ফিরে যান রানের খাতা না খুলেই।

প্রথম ওভারে ২ উইকেট হারিয়ে বিধ্বস্ত দলের হাল ধরার আগেই সাজঘরে ফিরেন অধিনায়ক মুমিনুল। আসিথা ফার্নান্দোর দ্বিতীয় শিকার তিনি। ৯ রানে আউট হলেন মুমিনুল। এই নিয়ে টানা ৬ ইনিংসে তিনি বিদায় নিলেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। সবশেষ ১৪ ইনিংসের ১১টিতেই তিনি স্পর্শ করতে পারলেন না ১০।

এবার ফের রাজিথার আঘাত। তার দ্বিতীয় শিকারে পরিণত হলেন শান্ত। তাকে বোল্ড করে দিলেন এ পেসার। ১৭ বলে ৮ রান করে সাজঘরে ফিরলেন শান্ত।

রাজিথার পরের বলেই আউট সাকিব। তিনিও রানের খাতা খুলতেই পারেননি। রাজিথার ৩য় শিকার তিনি।

অর্থাৎ ৭ ওভারে ২৪ রানেই দলের অর্ধেক ব্যাটার নেই বাংলাদেশের।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ মাত্র ২৮ রান।

কিউএনবি/অনিমা/২৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit