শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

বাইরের মোগলাই পরোটা বাড়িতে যেভাবে বানাবেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১২৯ Time View

লাইফ ষ্টাইল ডেসক্ : সকাল বা বিকেলের নাশতায় মোগলাই পরোটার একটা আলাদা আভিজাত্য রয়েছে। এছাড়া অতিথি আপ্যায়নেও এই খাবারটি চায়ের সঙ্গে বেশ জমে উঠবে।

প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে মোগলাই পরোটা তৈরির জন্য আপনার প্রয়োজন হবে ময়দা ২ কাপ, তরল দুধ ১ কাপ, ডিম ৪টি, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১/৪ চামচ, পেঁয়াজ কুচি ৪ চামচ, টমেটো কুচি ২ চামচ, সিদ্ধ করা মুরগির মাংস কুচি ৩ চামচ, গরম মশলা ১/৪ চামচ, চাট মশলা ১/৬ চামচ, লবণ পরিমাণমতো, তেল ২ কাপ।

যেভাবে তৈরি করবেন: প্রথমে একটি পাত্রে ময়দা ও দুধ ছাড়া সব উপকরণ মিশিয়ে ডিমের মিশ্রণ তৈরি করে নিন। এবার ময়দার ডো তৈরি করতে একটি পাত্রে ময়দার সঙ্গে অল্প লবণ ও দুই টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিন। একটু একটু করে তরল দুধ দিয়ে মসৃণ ডো তৈরি করুন।

ময়দার ডো দিয়ে তৈরি করুন গোল ২ টি বল। এবার একটি বল রুটির মতো করে বেলে তার ওপর  ডিমের মিশ্রণের অর্ধেক অংশ দিয়ে দিন। এবার রুটি দুই দিক থেকে ভাঁজ করে নিন।

বাকি দুটি পাশও ভাঁজ করে সামান্য চেপে নিন। এবার চুলায় প্যানে তেল গরম করে ডুবো তেলে মাঝারি আঁচে ভেজে নিন মোগলাই পরোটা। একই পদ্ধতিতে আরেকটি ময়দার বল দিয়ে তৈরি করে নিন আরেকটি মোগলাই পরোটা। এবার পছন্দ মতো চারকোনো করে কেটে উপরে চাট মশলা ও টমেটো সস ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন এই মোগলীয় খাবারটি। 

 

 

কিউএনবি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit