শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই: ট্রাম্প আজকের স্বর্ণের দাম ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার

কিয়েভের গ্রামে ফিরছেন পালিয়ে যাওয়া ইউক্রেনীয়রা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ হামলা শুরু করার সময় কিয়েভের বিভিন্ন এলাকা থেকে পালিয়ে যাওয়া ইউক্রেনীয়রা নিজেদের বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। কিয়েভের ব্রোভারি গ্রামটি গত ২৮ ফেব্রুয়ারি দখল করে রুশ সেনারা। এর পর গত মার্চে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলায় এলাকাটি ত্যাগ করে রুশ বাহিনী। খবর আনাদোলুর।

কিন্তু যাওয়ার আগে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় রাশিয়ার সেনাবাহিনী। গত কয়েকদিন ধরে কিয়েভের গ্রামগুলোতে ফিরতে শুরু করেছে পালিয়ে যাওয়া বাসিন্দারা। কিন্তু গ্রামে ফিরে হতাস বাসিন্দারা। ঘরবাড়ি সব কিছু ধ্বংস করে গেছে রুশ বাহিনী। নতুন করে এগুলো তৈরি করে বা মেরামত করে বাসযোগ্য করার চেষ্টা করা হচ্ছে।

ওলগা নামে এক বাসিন্দা জানান, রুশ বাহিনী যখন তাদের গ্রামে অভিযান চালায়, তখন ২০০ সামরিক যান নিয়ে এসেছিল। এ গ্রামটি থেকে রাজধানী কিয়েভে হামলা চালিয়েছিল রুশ বাহিনী। তখন টানা দুই সপ্তাহ নিজেদের ঘরে বন্দি ছিলেন তারা। সেসময়টা ছিল তাদের জীবনের সবচেয়ে ভয়ংকর দুঃস্বপ্নের মতো।

মার্চে তারা এখান থেকে পালিয়ে যান। কিন্তু ফিরে এসে দেখেন, এখানে কোনো কিছুই আর অবশিষ্ট নেই। যাওয়ার আগে বোমা মেরে সব ধ্বংস করে গেছে রুশ বাহিনী। গ্রামে এসে তারা একটি গর্তে চারটি লাশ পড়ে থাকতে দেখেছেন। বর্তমানে ইউক্রেনের সেনাবাহিনী গ্রামটি পাহাড়া দিচ্ছে।  

 

 

কিউএনবি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit