শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু

রানে ফিরলেন কোহলি, যা বলেন উচ্ছ্বসিত আনুশকা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলির ব্যাটে ভর করে প্লেঅফে যাওয়ার লড়াইয়ে টিকে থাকল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। উচ্ছ্বসিত বিরাট স্ত্রী আনুশকা শর্মা। 

বিরাট কোহলির ব্যাটে ভর করে বৃহস্পতিবারের ম্যাচে দুর্ধর্ষ জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গুজরাট টাইটানসকে ৮ উইকেটে হারিয়ে আইপিএলে প্লেঅফে যাওয়ার আশা জিইয়ে রেখেছে কোহলির দল। এদিন ব্যাট হাতে মাত্র ৫৪ বলে ৭৩ রান করেন কোহলি। বিরাটের ফর্মে ফেরাটা স্বস্তি নিয়ে এসেছে আরসিবি শিবিরে। ফ্যানদের পাশাপাশি কোহলির এই কীর্তিতে সবচেয়ে খুশি আনুশকা শর্মা।

ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাটের সেলিব্রেশনের ছবি ভাগ করে নেন আনুশকা। সঙ্গে স্বামীর জন্য জুড়ে দেন একটা লাল হৃদয়ের ছবি এবং করজোড়ে প্রার্থনার আরও একটি ছবি।

টুর্নামেন্টের লিগ পর্বের একেবারে শেষ ম্যাচে ফর্মে ফিরলেন কোহলি। বিরাটের ভাগ্য এখন অন্য টিমের হাতে। এদিন টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রিকোর্ড গড়েন কোহলি। আরসিবির হয়ে সাত হাজার রান পূর্ণ করেন কোহলি। যা টি-টোয়েন্টির ইতিহাসে বিশ্ব রেকর্ড। কোনো একটি দলের হয়ে প্রথম কোনো প্লেয়ার সাত হাজার রান পূরণ করলেন।

জয় শেষে বিরাট বলেন, ‘আপনাকে নিজের ধ্যানধারণা ঠিক রাখতে হয়। এত বছর ধরে আপনি যা করেছেন এবং যা অর্জন করেছেন, সেজন্য আপনাকে নিয়ে প্রত্যাশা থাকবেই। মাঝেমধ্যে সেই মাপকাঠিতে পারফর্ম এবং সেই প্রত্যাশা পূরণ করতে গিয়ে আসল প্রক্রিয়াটা ভুলে যান। যে কারণে আপনি দীর্ঘদিন ধরে এত ভালো খেলে যাচ্ছিলেন।’

উল্লেখ্য, খুব শীঘ্রই রুপোলি পর্দায় ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্র ফুটিয়ে তুলবেন আনুশকা। ছবির নাম ‘চাকদহ এক্সপ্রেস’। আপতত জোর কদমে এই ছবির জন্য নেট প্র্যাকটিস করছেন নায়িকা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ সকাল ১০.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit