বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

কাউকে ‘টুস’ করে ফেলে দেওয়ার নির্দেশ সরকার দিতে পারে না: রব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১২৬ Time View

ডেস্কনিউজঃ কাউকে সেতু থেকে ‘টুস’ করে ফেলে দেওয়ার নির্দেশ সরকার দিতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

জেএসডি সভাপতি বলেন, ‘পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সরকারের বক্তব্য জনগণের আনন্দকে মাটিতে মিশিয়ে দিয়েছে। সমালোচনার জবাব কোনোভাবেই মৃত্যুদণ্ড হয় না। সমালোচনা ও মৃত্যুদণ্ড সমকক্ষ নয়। আদালতও কাউকে সেতু থেকে টুস করে ফেলে দেওয়ার নির্দেশ দিতে পারেন না, সরকার তো দূরের কথা। আর রাষ্ট্র কোনো নাগরিকের মর্যাদাও ক্ষুন্ন করতে পারে না। মর্যাদা ক্ষুন্ন করা রাষ্ট্রের এখতিয়ারবহির্ভূত।’

তিনি বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে পারাপারের জন্য। জনগণকে ফেলে দেওয়ার জন্য নয়। এটি একটা সেতু, ফায়ারিং স্কোয়াডের মতো শাস্তি প্রয়োগের কোনো স্থাপনা বা বধ্যভূমি নয়।’

আ স ম রব বলেন, ‘সরকারের বিবেচনা ও ঔচিত্যবোধ বিস্ময়কর। দেশের নাগরিককে টুস করে নদীতে ফেলে দেওয়া বা পানিতে চুবানো উচিত- এ মূল্যবোধ ও রাজনৈতিক দর্শন সরকার ও দেশের জন্য চরম সর্বনাশ ডেকে আনবে। জিঘাংসার উপকরণ যোগানো সরকারের কর্তব্য নয়, এতে সমাজের মানবিক শৃঙ্খলা ভেঙে পড়বে।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার নিজেই প্রমাণ করছে- আইনের শাসন, গণতন্ত্র ও মানবিক মর্যাদা সুরক্ষায় সরকার অনুপযুক্ত। ক্ষমতা চিরস্থায়ী নয়- এ অনিবার্য সত্যকে যত দ্রুত উপলব্ধি করতে পারবে, সরকার এবং আওয়ামী লীগের জন্য ততই মঙ্গলজনক হবে।’

কিউএনবি/বিপুল/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ /সন্ধ্যা ৬.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit