রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো নারী রেফারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১১৫ Time View

স্পোর্টস ডেসক্ : ২০২২ কাতার বিশ্বকাপে দায়িত্ব পাওয়া ৩৬ জন মূল রেফারির প্যানেলে আছেন তিনজন করে নারী রেফারি ও সহকারী রেফারি। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ফিফা। এ তিন নারী রেফারি হলেন— ফরাসি স্টেফানি ফ্র্যাপা, রুয়ান্ডার সালিমা মুকাসাঙ্গা ও জাপানের ইয়োশিমা ইয়ামাশিতা। সহকারী রেফারি হিসেবে আছেন ব্রাজিলের নিউজা ব্যাক, মেক্সিকোর কারেন ডিয়াজ মেদিনা ও যুক্তরাষ্ট্রের ক্যাথেরিন নেসবিট।

অর্থাৎ কাতার বিশ্বকাপ দিয়ে ইতিহাসে নাম লেখাবেন এ তিন নারী রেফারি। প্রথমবারের পুরুষ ফুটবল বিশ্বকাপে নারী রেফারি দায়িত্ব পালন করবেন। এ ইতিহাস গড়ে ফুটবলে লিঙ্গবৈষম্যের কালিমা দূর হবে বলে জানান ফিফা রেফারিজ কমিটির প্রধান পিয়েরলুইজি কলিনা। তিনি বলেন, ‘এর মাধ্যমে অনেক বড় একটা প্রক্রিয়ার ইতি ঘটল। অনেক বছর আগে এই প্রক্রিয়া শুরু হয়েছিল ফিফার বালক টুর্নামেন্ট ও বিভিন্ন সিনিয়র টুর্নামেন্টে নারী রেফারিদের দায়িত্ব দিয়ে। এর মাধ্যমে আমরা এটা জোর দিয়ে বলতে চাই যে কাজের ক্ষেত্রে আমরা কেবল কর্মীর গুণটাই দেখি, তার লিঙ্গ নয়।’

তিনি যোগ করেন, ‘আমি আশা করি ভবিষ্যতে পুরুষদের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় এলিট নারী রেফারিদের অংশগ্রহণকে স্বাভাবিক হিসেবেই ধরা হবে, বিষয়টি আর চমকপ্রদ কিছু হবে না।’

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
 

 

 

কিউএনবি/আয়শা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit