মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রোহিঙ্গা জনগোষ্ঠীর ভার আর বহন করতে পারছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খুলনায় ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, ৮ অক্টোবর পর্যন্ত নিশ্চায়নের সুযোগ ‘বাংলাদেশ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভাবছে’ অহংকার রোনালদোকে জীবন্ত গিলে খাচ্ছে : দুগারি স্পেনের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী যে কৌশলে বন্যপ্রাণী রক্ষায় সাফল্য পেল ভারত ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান

চৌগাছায় ৭০ বোতল ফেন্সিডিলসহ আটক ২জন

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৪৪০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ৭০ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে আটক করেছেন চৌগাছা থানা পুলিশ। ১৯ মে বৃহ¯পতিবার রাতে শহরের চৌগাছা-যশোর সড়কের সরকারি কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, উপজেলার সিংহঝুলী ইউনিয়নের হুদাফতেপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিঠু হোসেন (৪১) ও একই গ্রামের আব্দুল মাজেদের ছেলে আশরাফুল ইসলাম পলিন (৩৮)।

থানা সুত্রে জানা যায়, আটক মাদক ব্যাবসায়ি আশরাফুল ইসলাম পলিন ও মিঠু হোসেন বৃহস্পতিবার রাতে কাগজপত্রবিহীন নীল রঙ্গের একটি এপাচি (আরটিআর) মোটরসাইকেল যোগে চৌগাছা থেকে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশ শহরের সরকারি কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ সময় তাদের নিকট থেকে ৭০ বোতল ফেন্সিডিল ও কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করেন।

আটক আশরাফুল ইসলাম পলিন ২০১২ সালে গরীবপুর শাহ বাড়ীর চাঞ্চল্যকর শিশু সৌরভ হত্যাকান্ডের আসামী। তাদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় তাদের নামে চৌগাছা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit