বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় জিসিবি আদর্শ কলেজে নবীন বরণ  নতুন ছবির শুটিং শুরুর আগে কোন আশঙ্কায় ভোগেন মিমি চৌগাছায় সোনালী অতীত ক্লাবের উদ্বোধন ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির যুক্তরাজ্যকে ইরানি হামলা সম্পর্কে আগেই সতর্ক করেছিল ইসরায়েল: নেতানিয়াহু সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব বাংলাদেশ শিবির ও পাকিস্তান শিবিরের প্রতি চ্যালেঞ্জ ছুড়লেন রাকসুর জিএস আম্মার ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদনশীলতা বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় মেসিকে ছাড়া নতুন যুগের শুরুতেই ৪ গোলের জয় আর্জেন্টিনার

রাজধানীর বাজারে কমেছে পেঁয়াজের দাম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : তবে অস্বাভাবিক দামে সবজি বিক্রি হচ্ছে খুচরা বাজারে। প্রায় প্রতিটি সবজিই কেজিতে ৫-১৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। মাছ-মাংসের বাজারেও নেই স্বস্তি। কেজিতে দাম বেড়েছে ২০-৫০ টাকা। ক্রেতারা বলছেন, সাধ্যের বাইরে চলে যাচ্ছে সব নিত্যপণ্যের দাম। রাজধানীর কারওয়ান বাজার। রাতের বৃষ্টি অনেকটাই দিশেহারা করেছে পাইকারি ব্যবসায়ীদের। সাধারণত সকাল ৮টার মধ্যে পাইকারিতে সবজি বিক্রি শেষ হলেও এদিন (শুক্রবার) বেলা ১১টায়ও দেখা যায় অনেক পাইকারকে সবজি নিয়ে বসে থাকতে। তারা বলছেন, বৃষ্টির কারণে লোকসান গুনতে হচ্ছে তাদের।

পাইকাররা বলেন, রাত থেকে অবিরাম ধারায় বৃষ্টি হওয়ায় সবজি নিয়ে বিপাকে পড়েছেন তারা। অন্যান্য সময়ের তুলনায় ক্রেতা কম। পাইকারি পর্যায়ে প্রতি কেজি চিচিঙ্গার দাম ৮ টাকা হলেও মাত্র ৩০ ফুট দূরে খুচরা পর্যায়ে চাওয়া হচ্ছে ৩৫-৪০ টাকা। দাম বেড়েছে পটোল-পেঁপেসহ বেশ কিছু সবজির। তবে অস্থির পরিস্থিতিতে স্বস্তির খবর, কেজিতে পেঁয়াজের দাম কমেছে ৪ টাকা। এদিকে ছুটির দিনে বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ। কেজিতে ২০-৫০ টাকা বেড়েছে চাষের ও নদীর মাছের দাম। যদিও বিক্রেতাদের রয়েছে মিশ্র মন্তব্য। অনেকেই বলছেন, মাছের সরবরাহ স্বাভাবিক না থাকায় দাম বেড়েছে।

বাজারে ব্রয়লারের দাম কমলেও বাড়তি সোনালি ও দেশি মুরগির দাম। বিক্রেতারা খাদ্যপণ্যের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট বলে জানালেও ক্রেতারা বলছেন, সাধ্যের বাইরে চলে যাচ্ছে ক্রয়ক্ষমতা। ঈদের পর মাংসের দাম কমার কথা থাকলেও বাজারভেদে গরুর মাংস ৬৫০-৭০০ টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে ৯৫০ টাকা কেজি দরে।

 

 

কিউএনবি/আয়শা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit