শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সবাই সেঞ্চুরি করলে তো রান হবে ১১০০: মুমিনুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : জয়ের আশা জাগানিয়ার ম্যাচে নিষ্প্রাণ ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। তবু খুশি দেশের সমর্থকরা। কারণ চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি এসেছে দুটি। তামিম ইকবাল ও মুশফিকুর রহিম সেঞ্চুরি করেছেন, মুশফিক ছুঁয়েছেন পাঁচ হাজার রানের মাইলফলক, ৫০ ছাড়িয়েছেন মাহমুদুল হাসান জয় ও লিটন দাস। 

বল হাতে নাঈম হাসান নিয়েছেন ৬ উইকেট, দ্বিতীয় ইনিংসে স্বপ্রতিভ ছিলেন তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলেই কার্যকরী বোলিং করেছেন সাকিব আল হাসান। অবশ্য এসব দুর্দান্ত পারফরম্যান্স ঢাকতে পারেনি অধিনায়ক মুমিনুল হকের ব্যাটিং ব্যর্থতা।  মাত্র ২ রান করে আউট হয়েছেন তিনি। মুমিনুলের ব্যাট কবে কথা বলবে, সে প্রশ্ন এখন সবার। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে সেই প্রশ্নই উঠল।  সেখানে একই জবাব দিলেন তিনি। বললেন, ‘আমার ব্যাটিং নিয়ে আমি অতো উদ্বিগ্ন নই, চিন্তিতও নই।’এর আগেও একই কথা জানিয়ে মুমিনুল বলেছিলেন, ‘আমি ভালো খেললে জয়ের সম্ভাবনা বাড়বে এটা আমার কাছে কোনোভাবেই মনে হয় না। তা হলে অন্য খেলোয়াড়রা কী? শুধু আমার পারফরম্যান্স কোনো ম্যাটার করে না।’

সেই কথারই যেন পুনরাবৃত্তি শোনা গেল সংবাদ সম্মেলনে। বললেন, ‘একটা দলে তো ১১ জনের পারফর্ম করা কঠিন তাই না। ১১ জন যদি ১০০ করে তা হলে তো রান ১১০০ হবে। আমার কাছে মনে হয় ক্রিকেট খেলাটাই তো এ রকম। হয় দুজন পারফর্ম করবে বা তিনজন পারফর্ম করবে। যারা করবে তারা বড় করবে। এটা বড় কোনো বিষয় নয়।’

 

 

কিউএনবি/আয়শা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit